Ajker Patrika

ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
প্রতীকী ছবি

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে সাগরিকা আক্তার বুলবুলি (৩০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী শিমুল হোসেনের (৩৭) বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

গতকাল শনিবার রাতে সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত সাগরিকা আক্তার বুলবুলি সদর উপজেলার করিমপুর গ্রামের ইন্তাজ আলী বিশ্বাসের মেয়ে। তাঁর স্বামী শিমুল হোসেন একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে।

নিহত গৃহবধূর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। প্রায়ই শিমুল তাঁর স্ত্রী বুলবুলির ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে। বুলবুলির পরিবারের দাবি, শিমুল প্রায়ই বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতেন। এ নিয়ে একাধিকবার তাঁদের মধ্যে ঝগড়া হয়।

নিহত গৃহবধূর বাবা ইন্তাজ আলী বিশ্বাস বলেন, ‘কয়েক দিন আগে শিমুল মারধর করলে বুলবুলি আমাদের বাড়িতে চলে আসে। পরে বিভিন্নভাবে বুঝিয়ে প্রায় তিন দিন আগে আবার তাকে নিজের বাড়িতে নিয়ে যায় শিমুল। কিন্তু সেখানে যাওয়ার পরও নির্যাতন বন্ধ হয়নি।’

ইন্তাজ আলী জানান, গতকাল গভীর রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শিমুল ধারালো অস্ত্র দিয়ে বুলবুলিকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোরে তাঁর মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসপাতালে যাওয়ার পথেই থেমে গেল জীবন, একই পরিবারের চারজনসহ নিহত ৫

রাশিয়ার প্রতিশোধ: কিয়েভে ভয়াবহ হামলা, ওরেসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের আশঙ্কা

ইরানের সঙ্গে চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত’ বলছেন ট্রাম্প, উদ্বেগে ইসরায়েল

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

শেরপুরে শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, সহযোগী গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত