হোম > সারা দেশ > ঝিনাইদহ

শৈলকুপায় দেশি-বিদেশি অস্ত্র-সরঞ্জাম উদ্ধার, আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি

অস্ত্রসহ আটক রফিকুল। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহের শৈলকুপায় সেনাবাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ রফিকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) গভীর রাতে উপজেলার দেবীনগর গ্রাম থেকে অস্ত্রসহ তাঁকে আটক করা হয়।

রফিকুল ইসলাম দেবীনগর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা উপজেলার ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে অভিযান চালায় শৈলকুপা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আসিফ মোস্তফার নেতৃত্বে একটি দল। ঘণ্টাব্যাপী এ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, পিস্তলের ব্যারেল, পাঁচটি রামদা, হাতুড়িসহ বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র। আটক রফিকুল ইসলামকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, শৈলকুপা সেনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে অস্ত্রসহ রফিকুল ইসলাম নামে একজনকে আটক করেছে। রাতেই তাঁকে শৈলকুপা থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত

চার দিনের ব্যবধানে কোটচাঁদপুরে ২ কিশোর নিখোঁজ, থানায় জিডি

বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষ, আহত ১০

মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার

পরিত্যক্ত পুকুরে ভাসছিল কিশোরীর মরদেহ

ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় র‍্যাবের অভিযান, লাখ টাকা জরিমানা

আজকের পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধির চাচার ইন্তেকাল

ইছামতী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৫

বিনা খরচে ৬৪ জেলা ভ্রমণে বেরিয়েছেন ঝিনাইদহের তরুণ আলিম দার