হোম > সারা দেশ > ঝিনাইদহ

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় নারী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঘটনাস্থলে স্থানীয় লোকজন। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহে ট্রাকচাপায় শাম্মী আক্তার (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বেলা দেড়টার দিকে শহরের আরাপপুর জামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাম্মী কুষ্টিয়া জেলার মিনাপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রাজ্জাক বলেন, কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে স্ত্রী শাম্মী আক্তারকে সঙ্গে নিয়ে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে আসছিলেন মিজানুর রহমান। জামতলা এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন শাম্মী আক্তার। সে সময় পেছন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বলেন, ওই নারীর মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় অভিযুক্ত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

আধিপত্য নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ১০

কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ আঞ্জুমানে হস্তান্তর

তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ ঝিনাইদহ পৌর এলাকায়, দুর্ভোগে বাসিন্দারা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত

চার দিনের ব্যবধানে কোটচাঁদপুরে ২ কিশোর নিখোঁজ, থানায় জিডি

বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষ, আহত ১০

মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার

পরিত্যক্ত পুকুরে ভাসছিল কিশোরীর মরদেহ

ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় র‍্যাবের অভিযান, লাখ টাকা জরিমানা

আজকের পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধির চাচার ইন্তেকাল