হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এক দিনে ভর্তি ২৬

ঝালকাঠি প্রতিনিধি

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নানা বয়সী লোকজন। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠিতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৬ জন ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগের ৪৮ ঘণ্টায় হাসপাতালগুলোতে নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৪২ জন। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ঝালকাঠি সদর হাসপাতালে নতুন করে ডেঙ্গু ওয়ার্ড-২ চালু করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২৬ জন রোগীর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে ১৮, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ও কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ভর্তি হয়েছে।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ঝালকাঠি জেলায় মোট ৮৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৮২৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ৪৬ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় একজনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নানা বয়সী লোকজন। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) টি এম মেহেদী হাসান (সানি) আজকের পত্রিকাকে বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালে অতিরিক্ত সেবার ব্যবস্থা নেওয়া হয়েছে। রোগীদের চিকিৎসা নির্বিঘ্ন রাখতে ডেঙ্গু ওয়ার্ড-২ চালু করা হয়েছে। ভর্তি রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেঙ্গুর বিস্তার রোধে ঝালকাঠি শহরে পরিচ্ছন্নতা অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। এডিস মশার লার্ভা ধ্বংসে প্রয়োজনীয় কার্যক্রমও চলমান রয়েছে।

ঝালকাঠির সিভিল সার্জন হুমায়ুন কবির বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় জেলার হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।

হুমায়ুন কবির আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা করাতে হবে এবং বাড়ির আশপাশে পানি জমে থাকলে তা পরিষ্কার করতে হবে।

ঝালকাঠিতে ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪২ জন

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন, চার বাল্কহেডের মালিককে জরিমানা

শেষ ভিটেটুকু বাঁচাতে লড়াই, নদীবেষ্টিত ইসলামাবাদে টিকে আছে ৪৫ পরিবার

ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না: হাসনাত আবদুল্লাহ

ভীমরুলি খালে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

ভীমরুলি পেয়ারাবাগানে ঘুরতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর

ঝালকাঠিতে ভবনে ডাকাতি, হাত-পা বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

খাল দখলমুক্ত করতে কোনো ছাড় দেওয়া হবে না: ড. জিয়াউদ্দিন হায়দার

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

ঝালকাঠিতে কক্ষের ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার