হোম > সারা দেশ > যশোর

কাঠ পোড়ানো ইটভাটায় অভিযান, জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

যশোরের চৌগাছায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর দায়ে মোল্লা ব্রিকস নামের একটি ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাসমিন জাহান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুসারে উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মোল্লা ব্রিকস নামের একটি ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ২ লাখ টাকা জরিমানা এবং সতর্ক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যশোরে হাম আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

পূজার ছুটিতে আজ থেকে ৮ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোলে পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ যুবক আটক

যশোরে ককটেলসদৃশ ৮টি বোমা উদ্ধার, পূজায় নাশকতার পরিকল্পনার ধারণা এসআরবির

শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে গুরুতর অসুস্থ শিশু

অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর

৩২ ড্রাম মুরগির বিষ্ঠা বহন করায় দুই ব্যক্তিকে জরিমানা

প্রকল্পের নামে দায়সারা কাজ

জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায় ও নিত্যপণ্যের সংকট অস্বীকার করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার