হোম > সারা দেশ > যশোর

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গাড়িচাপায় যুবক নিহত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাইভেট কারের চাপায় এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার হাজিরালী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম আল আমিন হোসেন (২০)। তিনি ঝিকরগাছা পৌরসভার পুরন্দরপুর গ্রামের হামিজউদ্দীন মধুর ছেলে। 

স্থানীয়রা জানান, আল আমিন দ্রুতগতিতে পাম্প থেকে তেল নিতে মোটরসাইকেলে যাওয়ার পথে তাঁর সামনে একটি ভ্যান পড়ে। তিনি হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় বেনাপোলের দিক থেকে আসা যশোরগামী দ্রুতগতির প্রাইভেট কারের চাকায় পিষ্ট হয়। 

প্রত্যক্ষদর্শী সাকিব হাসান বলেন, ‘স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। প্রাইভেট কারটি একটি ট্রাককে ওভারটেক করে রং সাইডে এসে তাকে চাপা দেয়।’ 

হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মেহেদী হাসান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই তাঁর মৃত্যু হয়। 

নাভারণ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

যশোরে নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার ও টাকা খোয়া যাওয়ার অভিযোগ

বাবা-মায়ের সঙ্গে পূজা দেখতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ সহোদর শিশুর

আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে কলেজ পর্যায়ে সাভার, স্কুলে আদমজী চ্যাম্পিয়ন

প্রথম স্ত্রীর কথা জানাজানির পর দ্বিতীয়জনের সঙ্গে বিচ্ছেদ, বিষপান করে বাঁওড়ে ঝাঁপ যুবকের

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: যশোরের এক দম্পতি ও দুই শিশুসন্তানের খোঁজ মেলেনি এখনো

যশোরে হাম আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

পূজার ছুটিতে আজ থেকে ৮ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোলে পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ যুবক আটক

যশোরে ককটেলসদৃশ ৮টি বোমা উদ্ধার, পূজায় নাশকতার পরিকল্পনার ধারণা এসআরবির

শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে গুরুতর অসুস্থ শিশু