হোম > সারা দেশ > যশোর

যশোরে সীমান্ত থেকে ১০ কোটি টাকার ডায়মন্ডের গয়নাসহ আটক ১

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

শার্শায় সীমান্ত থেকে ডায়মন্ডসহ আটক ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

যশোরের শার্শায় সীমান্ত থেকে প্রায় ১০ কোটি টাকার ডায়মন্ডের গয়নাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম হাফিজুর রহমান (৫৩)। তিনি শার্শার পাঁচভুলট গ্রামের মৃত শাহাদত মোড়লের ছেলে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা চোরাই মালামাল ভারত থেকে বাংলাদেশের নিয়ে আসার খবর পায় বিজিবি। পরে পাঁচভুলট বিওপির টহল দল পাঁচভুলট গ্রামের বদিপাড়া রাস্তার পাশে অবস্থান নেয়। এ সময় পাঁচভুলট থেকে ব্যাটারিচালিত ভ্যানে একজন ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে। টহল দলের কাছে এলে তাঁর শরীর তল্লাশি করা হয়। এ সময় তাঁর কোমরে স্কচটেপ দিয়ে বেঁধে রাখা ২১০ গ্রামের ৭টি ডায়মন্ডের আংটি, ২টি পায়েল, একটি ব্রেসলেট, ৩টি বালা ও ১২টি নাকফুল উদ্ধার করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, এসব গয়নার আনুমানিক বাজার মূল্য ৯ কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা। গয়নাগুলো ট্রেজারি যশোর অফিস এবং ভ্যানসহ আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

ব্রাজিলের খেলার সময় লোডশেডিং, বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা

যশোরে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত

যশোরে ২ কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

শার্শা সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য আহত

যশোরে ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

চাবি হস্তান্তরের দেড় বছরেও বরাদ্দ হয়নি আশ্রয়ণের ৩৬ ঘর

কেশবপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

যশোরের মনিরামপুর: পড়ে আছে আশ্রয়ণের ঘর, পাননি ভূমিহীনেরা