হোম > সারা দেশ > যশোর

৫ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি শুরু

বেনাপোল (যশোর) প্রতিনিধি

দুর্গাপূজার টানা পাঁচ দিন ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। নিস্তেজ হয়ে পড়া বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। এদিকে টানা বন্ধের কারণে বন্দরে বেড়েছে পণ্যজট। ব্যবসায়ীরা যাতে আমদানি পণ্য দ্রুত খালাস নিতে পারেন, সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। 

বন্দর সূত্রে জানা গেছে, দেশের স্থলপথে ভারতের সঙ্গে যে বাণিজ্য হয়, এর ৭০ শতাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে। প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে ৫০০ ট্রাকে পণ্য আমদানি ও ৩০০ ট্রাকে পণ্য রপ্তানি হয়। দুর্গাপূজায় গত বুধবার থেকে রোববার পর্যন্ত টানা পঅঁচ দিন বন্ধ থাকে আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ ছুটি শেষ হওয়ায় সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। 

ট্রাকচালক রহমত বলেন, পূজার ছুটির কারণে তিনি বেনাপোল বন্দরে পাঁচ দিন আটকা পড়েছিলেন। এখন বন্দর খোলায় রপ্তানিপণ্য নিয়ে ভারতে যাচ্ছেন। 

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, পাঁচ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বেনাপোল ও পেট্রাপোল বন্দর অভ্যন্তরে পণ্যজট ও যানজট দেখা দিয়েছিল। আজ সকাল থেকে বাণিজ্য শুরু হওয়ায় এই পণ্যজট কমতে শুরু করেছে। 

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বলেন, বন্দরের যাঁরা পূজার ছুটিতে ছিলেন, তাঁরা কর্মস্থলে ফিরেছেন। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন, সংশ্লিষ্টদের সে নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে গুরুতর অসুস্থ শিশু

অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর

৩২ ড্রাম মুরগির বিষ্ঠা বহন করায় দুই ব্যক্তিকে জরিমানা

প্রকল্পের নামে দায়সারা কাজ

জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায় ও নিত্যপণ্যের সংকট অস্বীকার করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ আরেকজন

এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ

মালয়েশিয়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের