হোম > সারা দেশ > যশোর

পরিবারকে সান্ত্বনা জানাতে আবদুল্লার বাড়িতে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোলে আবদুল্লার বাড়িতে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আবদুল্লাহ অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। দীর্ঘ তিন মাস চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার তিনি ঢাকা সিএমএস হাসপাতালে মারা যান। তিনি রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী এবং বেনাপোল পৌরসভার বড় আঁচড়া গ্রামের জব্বার আলীর ছেলে।

আবদুল্লাহর মৃত্যুতে বেনাপোলে তাঁর বাড়িতে চলছে মাতম। খবর পেয়ে বেনাপোল বন্দর পরিদর্শনে আসা অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আবদুল্লাহর বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সান্ত্বনা জানিয়েছেন।

তিনি শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি বেনাপোল পৌরসভার পক্ষ থেকে ২৫ হাজার ও জেলা প্রশাসন থেকে ৫০ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ সময় যশোর জেলা প্রশাসক, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেনাপোল বন্দর পরিচালক, পোর্ট থানা ওসিসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ৫ আগস্ট সকালে ঢাকার ওয়ারী থানার সামনে ছাত্র–জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে আবদুল্লাহ আহত হন। দীর্ঘ তিন মাস দুই দিন ঢাকার সিএমএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার সকাল ১০টায় বেনাপোলে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আবদুল্লাহর স্কুলশিক্ষক আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘অভাবী পরিবার থেকে অনেক কষ্টে সে উচ্চশিক্ষা গ্রহণে ঢাকায় গিয়েছিল। বাবা-মায়ের স্বপ্নপূরণের আগেই সে বিদায় নিয়েছে।’

তিনি বলেন, আগামী রোববার বেনাপোলের সব মসজিদ–মাদ্রাসায় দোয়া, মন্দিরে প্রার্থনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শোক পালন করবে শিক্ষার্থীরা। সরকারকে আবদুল্লাহর পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে গুরুতর অসুস্থ শিশু

অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর

৩২ ড্রাম মুরগির বিষ্ঠা বহন করায় দুই ব্যক্তিকে জরিমানা

প্রকল্পের নামে দায়সারা কাজ

জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায় ও নিত্যপণ্যের সংকট অস্বীকার করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ আরেকজন

এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ

মালয়েশিয়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের