হোম > সারা দেশ > যশোর

ভৈরব নদ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার 

যশোর প্রতিনিধি

যশোরে ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের কৈখালী গ্রামের নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকালে কৈখালী গ্রামে ভৈরব নদের পাশ দিয়ে যাতায়াতকালে লোকজন দুর্গন্ধ পান। পরবর্তীতে তারা নদের পাড়ে গিয়ে দেখতে পান এক ব্যক্তির মৃতদেহ ভাসছে। তাৎক্ষণিক তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে একদিন আগে ওই ব্যক্তিকে কেউ হত্যা করে নদীতে ফেলে রেখে গেছে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর হবে। মুখে পাকা দাঁড়ি আছে, চুলও পাকা। তার পরনে খয়েরি রঙের জামা ও লুঙ্গি ছিল। তাকে স্থানীয়রা কেউ চিনতে পারেনি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, ঘটনা নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। তার পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে গুরুতর অসুস্থ শিশু

অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর

৩২ ড্রাম মুরগির বিষ্ঠা বহন করায় দুই ব্যক্তিকে জরিমানা

প্রকল্পের নামে দায়সারা কাজ

জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায় ও নিত্যপণ্যের সংকট অস্বীকার করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ আরেকজন

এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ

মালয়েশিয়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের