হোম > সারা দেশ > যশোর

দিনদুপুরে অটোরিকশায় তুলছিল গরু, আটক ৩ চোর

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

গরু চুরি করতে গিয়ে আটক তিন চোর। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে দিনদুপুরে গরু চুরি করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে পালানোর সময় তিন চোরকে আটক করেছে এলাকাবাসী। আজ বুধবার বেলা ১টার দিকে উপজেলার হাজরাকাটি মোলাম মিয়ার বটতলা মোড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে আটক তিনজনকে পুলিশে হস্তান্তর করা হয়।

আটক তিন ব্যক্তি হলেন খুলনার আড়ংঘাটা থানার শেখ সুজন (৪৩), দৌলতপুর থানার আল-আমিন (৩৩) এবং অটোরিকশাচালক, খানজাহান আলী থানার আজিজুল ইসলাম (২৫)।

স্থানীয় সজিব হোসেন বলেন, সকাল থেকে হাজরাকাটি গ্রামের আবুল খায়ের বাচ্চুর দুটি গরু যশোর-চুকনগর সড়কের পাশে বাড়ির সামনে বাধা ছিল। বেলা ১টার দিকে অটোরিকশায় তিনজন এসে রাস্তার ওপর গাড়ি থামিয়ে দুজন ভেতরে বসে ছিলেন। একজন নেমে একটি গরু খুলে সিএনজিতে তুলছিলেন। এ সময় স্থানীয় একজন দেখে চিৎকার দিলে ওই তিনজন গরু রেখে পালানোর চেষ্টা করেন। তখন চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তিনজনকেই ধরে ফেলেন। পরে থানা-পুলিশে খবর দিয়ে তাঁদের হস্তান্তর করা হয়েছে।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আটক তিনজনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তারা আমাদের হেফাজতে আছে।’

১০ ঘণ্টার বৃষ্টিতে পানির নিচে যশোর শহরের নিম্নাঞ্চল

যশোরে আলোচিত ফাতাহ কমব্যাটের সদস্য আটক, চাপাতিসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার

আশ্রয়ণের ৫৩ ঘর খালি

বানরের খেলা দেখতে যাওয়ার সময় অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু

প্রতিবন্ধী স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

মনিরামপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, স্ত্রী পুলিশি হেফাজতে

প্রভাতী ট্রেনসহ ছয় দফা দাবিতে এলাকাবাসীর যশোর রেলওয়ে জংশনে অবস্থান

ছয় মাসে ১৬ হত্যাকাণ্ড, বেড়েছে চাকুর ব্যবহার

ভারতে পাচার ৫০ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

বিশ্বসেরা ফুটবলারদের জার্সি পেয়ে খুশি ওরা