হোম > সারা দেশ > যশোর

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়রকে জরিমানা

সড়কে যানজট সৃষ্টি করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোর মনিরামপুরের পৌর মেয়রকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান তাঁকে এই জরিমানা করেন। 

অভিযুক্ত মেয়র কাজী মাহমুদুল হাসান উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি নৌকা প্রতীকের প্রার্থী স্বপন ভট্টাচার্যের পক্ষে কাজ করছেন। 

সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সারা দেশের ন্যায় মনিরামপুর বাজারে বিজয় মিছিল করেছে আওয়ামী লীগ। সেই মিছিল একপর্যায়ে নির্বাচনী মিছিলে রূপ নিয়েছে। মিছিলে নেতৃত্ব দিয়ে মনিরামপুর-চুকনগর সড়কে যানজট ও মোটরসাইকেল শোভাযাত্রা করায় কাজী মাহমুদুল হাসানকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ 

এর আগে গতকাল সোমবার একই অভিযোগে স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলীর নির্বাচনী এজেন্ট মিকাইল হোসেন ও নৌকা প্রতীকের প্রার্থীর এজেন্ট নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন এসিল্যান্ড আলী হাসান।

ভবদহে জলাবদ্ধতা: হাজার কোটিতেও নেই সুফল

কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় সেই ছাত্রদল নেতা কারাগারে, দল থেকে বহিষ্কার

যশোরে বিজিবির পোশাক, হ্যান্ডকাফ ও অস্ত্রসহ একজন গ্রেপ্তার

জাতীয় পরিচয়পত্র করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

বর্ষীয়ান নেতাদের নিয়ে কটূক্তিকারীদের শায়েস্তা করবে জনগণ: যুবদল সভাপতি মুন্না

ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষা: জামায়াতের কোনো কর্মীকে পরীক্ষায় পেলে হাত-পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি

প্রতিশ্রুত সড়ক সংস্কারকাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

স্বর্ণের বৈধ আমদানিতে এত দিন বাধা ছিল সিন্ডিকেটের: বাজুস সভাপতি

জামায়াত এমপির বাড়িতে হামলার ঘটনায় জেলা প্রশাসনের সমঝোতা সভা, বিক্ষোভে অবরুদ্ধ এমপি-এসপি

ভারতে পালানোর সময় যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন