হোম > সারা দেশ > যশোর

অভয়নগরে ৯০০ টন কয়লা নিয়ে ডুবল কার্গো জাহাজ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব নদে ৯০০ টন কয়লা নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। আজ শুক্রবার সন্ধ্যার দিকে নদীবন্দরের সরদার মিল ঘাটে এই দুর্ঘটনা ঘটে। 

কার্গো জাহাজডুবির বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নওয়াপাড়া নৌবন্দরের উপসহকারী পরিচালক মাসুদ পারভেজ। তিনি জানান, ডুবে যাওয়া কার্গোতে থাকা কয়লার আমদানিকারক নওয়াপাড়ার মেসার্স শেখ ব্রাদার্স। গত ১১ ডিসেম্বর মোংলা বন্দর থেকে এমভিআর রাজ্জাক নামের একটি কার্গো জাহাজে করে ওই ব্যবসাপ্রতিষ্ঠানের ৯০০ টন কয়লা নওয়াপাড়া নৌবন্দরে আনা হয়। এরপর থেকেই জাহাজটি সরদার মিল ঘাটে নোঙর করে ছিল। 

মাসুদ পারভেজ বলেন, ‘ধারণা করা হচ্ছে আজ সন্ধ্যার দিকে কোনো এক সময় জাহাজটির তলা ফেটে যায়। ধীরে ধীরে সেটি ডুবতে থাকলে শ্রমিকেরা বিষয়টি টের পান। কিন্তু জোয়ারের টানে সেটি আর উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর কারাগারে

মামলার আগেই আপসের সুযোগ, যশোরসহ ১০ জেলায় বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম শুরু

চৌগাছায় ট্রাকচাপায় নরসুন্দরের মৃত্যু

পচা দই বিক্রির দায়ে মনিরামপুরে বনফুলের শাখা ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা

ফুটবল ম্যাচ দেখে বেড়াতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

দুই বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ, পারাপারের একমাত্র সাঁকোটিও তলিয়ে

ভৈরব নদে ভেসে উঠল গৃহবধূর মরদেহ, নিখোঁজের ৩০ ঘণ্টা পর উদ্ধার

বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়ে চাঁদা-মারধরের শিকার যুবক, আটক ৩

স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি—হতাশা থেকে আত্মহত্যা

২৫ ঘণ্টায়ও মেলেনি ভৈরবে নিখোঁজ গৃহবধূর সন্ধান, নদীপাড়ে থামছে না স্বজনদের আর্তনাদ