হোম > সারা দেশ > যশোর

মৃত্যুবার্ষিকীতে ফুল-গান-কবিতায় মহাকবিকে স্মরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে আজ রোববার মহাকবি মাইকেল মধুসূদনের মৃত্যুবার্ষিকীতে তাঁর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

যশোরের কেশবপুর উপজেলায় মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আজ রোববার দিনব্যাপী মধুসূদনের জন্মভূমি সাগরদাঁড়িতে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছিল নানা আয়োজন।

শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় মধুসূদন একাডেমির পক্ষ থেকে মধুসূদনের আবক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, কবিতা আবৃত্তি ও মধুগীতি পরিবেশন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতি ছিল।

মধুসূদন একাডেমির চেয়ারম্যান কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে মধুসূদন মিউজিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। মুখ্য আলোচক ছিলেন খুলনার নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ড. সন্দীপক মল্লিক। স্বাগত বক্তব্য দেন মধুসূদন একাডেমির পরিচালক কবি ও মধুসূদন গবেষক খসরু পারভেজ।

ছড়াকার রিয়াজ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান, সহকারী অধ্যাপক তাপস মজুমদার, সহকারী অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গৌতম দত্ত, প্রভাষক সৈয়দ এমাদুল হক, মুফতি তাহেরুজ্জামান, কবি হোসাইন নজরুল হক ও কবি অপু দেবনাথ।

এর আগে সাগরদাঁড়ির মধুপল্লি কর্তৃপক্ষ পৃথকভাবে মধুসূদনের আবক্ষে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা করে। আলোচনা সভার সভাপতিত্ব করেন মধুপল্লির কাস্টোডিয়ান হাসানুজ্জামান।

মাইকেল মধুসূদন দত্ত ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের পারের সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ সালের ২৫ জানুয়ারি জমিদার বাবা রাজনারায়ণ দত্ত ও মা জাহ্নবী দেবীর পরিবারে জন্মগ্রহণ করেন।

শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে গুরুতর অসুস্থ শিশু

অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর

৩২ ড্রাম মুরগির বিষ্ঠা বহন করায় দুই ব্যক্তিকে জরিমানা

প্রকল্পের নামে দায়সারা কাজ

জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায় ও নিত্যপণ্যের সংকট অস্বীকার করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ আরেকজন

এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ

মালয়েশিয়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের