হোম > সারা দেশ > যশোর

থাইল্যান্ডের কিউজাই জাতের আম এখন কেশবপুরে

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরের ব্রহ্মকাটি গ্রামে প্রথমবারের মতো থাইল্যান্ডের কিউজাই জাতের আম আবাদ করা হয়েছে। ব্রহ্মকাটি গ্রামের কৃষক খন্দকার শফি গত বছর কিউজাই জাতের দুটি আমের গাছ রোপণ করেন। প্রথমবারই ওই দুটি গাছে প্রায় ৫০টি আম ধরেছে। একেকটি আমের ওজন হয়েছে প্রায় এক কেজি। 

কৃষক খন্দকার শফি বলেন, পরীক্ষামূলকভাবে থাইল্যান্ডের কিউজাই জাতের দুটি আমগাছের চারা রোপণ করা হয়। এই জাতের আম দেখতে বেশ লম্বাটে। আম কাঁচা খেতে খুব মিষ্টি। কয়েকটি আম ইতিমধ্যে গাছ থেকে পাড়া হয়েছে। পাকা অবস্থায় এই আম খেতে আরও বেশি সুস্বাদু। প্রথমবার ফলন ভালো পাওয়ায় বাণিজ্যিকভাবে এই জাতের আম চাষাবাদের আগ্রহ প্রকাশ করেন এই কৃষক। 

কৃষক খন্দকার শফি জানান, কিউজাই আম স্বাদে, গন্ধে, আকারে ফল হিসেবে পুষ্টির চাহিদা পূরণে সেরা ও অতুলনীয়। তাঁর গাছের একেকটি আমের ওজন প্রায় ১ কেজি হয়েছে। 

এ ব্যাপারে খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মহাদেব চন্দ্র সানা বলেন, থাইল্যান্ডের কিউজাই জাতের আম এ দেশের মাটি ও আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বাণিজ্যিকভাবে আবাদ করা সম্ভব। আমটি আকারে বড়। খেতেও খুব সুস্বাদু হওয়ায় কৃষকেরা এই জাতের আম আবাদে ঝুঁকছেন।

চামড়া পাচারের শঙ্কায় বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার

ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরলেন ৩৬ যুবক

দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরিকল্পিত লোডশেডিংয়ের সুযোগও নেই: প্রতিমন্ত্রী অমিত

যশোরে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা

খেজুরগাছে ৪ ঘণ্টা ধরে আটকা বিড়াল, উদ্ধার করল ফায়ার সার্ভিস

চিকিৎসক বানানোর স্বপ্ন দেখিয়ে শ্যালিকাকে ধর্ষণ, চিকিৎসক গ্রেপ্তার

ভিজিডির চাল আত্মসাৎ: যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছরের কারাদণ্ড

যশোরে কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক-ভ্যানের চার যাত্রী নিহত, সড়ক অবরোধ

শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

তাল পাড়তে গাছে উঠে নিচে শোনা গেল রিংটোন, মিলল দরজির অর্ধগলিত লাশ