হোম > সারা দেশ > যশোর

বেনাপোলে রেল ক্রসিংয়ে কাটা পড়ে মাছ ব্যবসায়ী নিহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

যশোর-বেনাপোল রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে আসাদুজ্জামান লাভলু (৪০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বেনাপোলের আমড়াখালী অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান লাভলু সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রইচপুর গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে।

বেনাপোল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিকেলে বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আমড়াখালী এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আসাদুজ্জামান লাভলু মারা যান। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানায়, যশোর-বেনাপোল রেল সড়কটি ব্যস্ততম রেলপথ হিসেবে বিবেচিত। এই সড়কে যাত্রী ও মালবাহী একাধিক ট্রেন চলাচল করে। তবে ৩৪ কিলোমিটার এই সড়কের ৩৯টি রেল ক্রসিংয়ের মধ্যে অধিকাংশ স্থানে গেট ও গেটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

ভৈরব নদে ভেসে উঠল গৃহবধূর মরদেহ, নিখোঁজের ৩০ ঘণ্টা পর উদ্ধার

বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরিয়ে চাঁদা-মারধরের শিকার যুবক, আটক ৩

স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি—হতাশা থেকে আত্মহত্যা

২৫ ঘণ্টায়ও মেলেনি ভৈরবে নিখোঁজ গৃহবধূর সন্ধান, নদীপাড়ে থামছে না স্বজনদের আর্তনাদ

পরিচয় জেনেও বিএসএফের পুশ ইন, সন্তানসহ সেই ভারতীয় নারী পুলিশ হেফাজতে

ভৈরব নদে গোসলে নেমে নিখোঁজ গৃহবধূ, উদ্ধার হয়নি এখনো

ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ ইনের অভিযোগ, শিশুসন্তান নিয়ে দেশে ফেরার অপেক্ষা

ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ

বেনাপোল স্থলবন্দর: চুরি হচ্ছে জব্দ করা পণ্য

ভারতের নিষেধাজ্ঞা: বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমেছে প্রায় ১.৮৯ লাখ টন