হোম > সারা দেশ > যশোর

নাতির বিয়েতে যাওয়ার পথে লাশ হলেন নানা

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় নাতির বিয়েতে মেয়ের বাড়ি যাওয়ার পথে কাভার্ড ভ্যানের চাপায় নুরুল আমিন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাইসাইকেলে থাকা ৭ বছরের নাতি অক্ষত রয়েছে। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌগাছা-যশোর মহাসড়কের যাহাতাব মুন্সীর ভাগাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন উপজেলার জগদীশপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ওই বৃদ্ধের নাতির বিয়ের দিন ঠিক করা হয়। এ জন্য বৃহস্পতিবার ইফতার শেষে ৭ বছর বয়সী নাতিকে নিয়ে বাইসাইকেলে করে নিজ বাড়ি থেকে উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জগন্নাথপুরে যাচ্ছিলেন। এ সময় চৌগাছা-যশোর মহাসড়কের যাহাতাব মুন্সী ভাগাড় মোড়ে মূল এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে নুরুল আমিন আহত হন এবং নাতি ছিটকে সড়কের পাশে পড়ে যায়। 

তাঁরা আরও জানান, বাইসাইকেলটিকে চাপা দিয়ে কাভার্ড ভ্যানটির চালক গাড়ি ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা নূরুল আমিনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে চৌগাছা থানায় নেয়। 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। কাভার্ড ভ্যানটি চৌগাছা থানা হেফাজতে রয়েছে। তবে চালক পালাতক রয়েছেন।

যশোরে ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত কাভার্ড ভ্যান, চালক নিহত

অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

মাকে হত্যার দুই মাস পর তাঁর কবরের পাশেই শায়িত ঘাতক ছেলে

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দম্পতিকে হত্যা

মাকে গলা কেটে হত্যা, কারা হেফাজতে হৃদ্‌রোগে সেই শিক্ষকের মৃত্যু

জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন, ২ পুলিশ সদস্য প্রত্যাহার

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মী গ্রেপ্তার

কেশবপুরে সেচপাম্পের হাউসে পাওয়া দুই মরদেহ স্বামী-স্ত্রীর

ক্রসফায়ার শুরু হলে দলের একটা লোককেও খুঁজে পাবেন না: বিএনপিকে হাসনাত আবদুল্লাহ

যশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক