হোম > সারা দেশ > যশোর

চৌগাছায় বজ্রপাতে যুবক নিহত

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় মাঠে ধান গোছানোর সময় বজ্রপাতে সাগর কুমার বিশ্বাস (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার রাত সোয়া ৯টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তারিনিবাস গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

সাগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হালদার পাড়ার রবি কুমারের (রবি মালো) ছেলে। সাগর কুমার পেশায় মৎস্যজীবী ছিলেন। 

৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, রাত পৌনে ৯টার দিকে সাগর ও তাঁর বাবাসহ চারজন কপোতাক্ষ নদ পার হয়ে তারিনিবাস মাঠে নিজেদের জমির ধান গুছিয়ে পলিথিন দিয়ে ঢাকতে যান। এ সময় বজ্রপাত হয়। এতে সাগরের শরীরের বাঁ পাশ ঝলসে যায়। তখন স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগর কুমারকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জুয়েল হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তিনি জানান, বজ্রপাতে নিহতের শরীরের বাঁ পাশ ঝলসে গেছে। 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

যশোরে ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত কাভার্ড ভ্যান, চালক নিহত

অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

মাকে হত্যার দুই মাস পর তাঁর কবরের পাশেই শায়িত ঘাতক ছেলে

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দম্পতিকে হত্যা

মাকে গলা কেটে হত্যা, কারা হেফাজতে হৃদ্‌রোগে সেই শিক্ষকের মৃত্যু

জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন, ২ পুলিশ সদস্য প্রত্যাহার

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মী গ্রেপ্তার

কেশবপুরে সেচপাম্পের হাউসে পাওয়া দুই মরদেহ স্বামী-স্ত্রীর

ক্রসফায়ার শুরু হলে দলের একটা লোককেও খুঁজে পাবেন না: বিএনপিকে হাসনাত আবদুল্লাহ

যশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক