হোম > সারা দেশ > যশোর

কেশবপুরে চারদিকে পানি, নৌকায় করে লাশ নেওয়া হলো কবরস্থানে

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে বন্যার পানিতে গ্রামের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকায় করে লাশ নেওয়া হয়েছে কবরস্থানে। সেখানে পারিবারিক কবরস্থানেও পানি থাকায় পাশের উঁচু জায়গায় লাশ দাফন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধ্যকূল গ্রামের উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, কেশবপুর সদরের মধ্যকূল গ্রামের উত্তরপাড়ার সিরাজুল ইসলাম (৫২) গতকাল বুধবার রাতে মারা যান। গ্রামটি বন্যার পানিতে প্লাবিত হয়ে রাস্তাঘাট তলিয়ে রয়েছে। যে কারণে বাড়ি থেকে লাশ নৌকায় করে দূরের কবরস্থানে নেওয়া হয়। কবরস্থানও পানিতে তলিয়ে থাকায় পাশের উঁচু স্থানে তাঁকে দাফন করা হয়।

সিরাজুল ইসলামের স্ত্রী ফতেমা খাতুন বলেন, গতকাল এশার নামাজের পর তাঁর স্বামী অসুস্থ হয়ে পড়লে কালেমা পড়তে পড়তে মারা যান।

কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, বন্যার পানিতে মধ্যকূল গ্রাম তলিয়ে রয়েছে। এ কারণে ওই ব্যক্তির লাশ নৌকায় করে পারিবারিক কবরস্থানের পাশের উঁচু জায়গায় দাফন করতে হয়েছে।

শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে গুরুতর অসুস্থ শিশু

অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর

৩২ ড্রাম মুরগির বিষ্ঠা বহন করায় দুই ব্যক্তিকে জরিমানা

প্রকল্পের নামে দায়সারা কাজ

জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায় ও নিত্যপণ্যের সংকট অস্বীকার করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ আরেকজন

এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ

মালয়েশিয়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের