হোম > সারা দেশ > যশোর

বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরক মামলার আসামি আ. লীগ নেতা গ্রেপ্তার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন । ছবি: আজকের পত্রিকা

যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তাজউদ্দিন ভোলা বোরহান উদ্দিন উপজেলায় যুবলীগের সভাপতি। তাঁর বিরুদ্ধে ভোলা সদর থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ফারুক মজুমদার গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। ওসি জানান, সকালে বেনাপোল ইমিগ্রেশনে ভবনে প্রবেশের সময় নিরাপত্তা কর্মী, পুলিশ ও বিজিবির সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে তাঁকে বেনাপোল পোর্ট থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ইমিগ্রেশন পুলিশের হাতে ৫ আসামি গ্রেপ্তার হয়েছে।

শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে গুরুতর অসুস্থ শিশু

অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর

৩২ ড্রাম মুরগির বিষ্ঠা বহন করায় দুই ব্যক্তিকে জরিমানা

প্রকল্পের নামে দায়সারা কাজ

জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায় ও নিত্যপণ্যের সংকট অস্বীকার করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ আরেকজন

এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ

মালয়েশিয়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের