হোম > সারা দেশ > যশোর

যশোরে করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু, শনাক্ত ১৩৬

প্রতিনিধি, যশোর 

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও দুজন। এ নিয়ে জেলায় করোনায় মোট মারা গেছেন ৩১১ জন। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৩৬ জন। নমুনা বিবেচনায় সংক্রমণের হার ৩১ দশমিক ৩৪ শতাংশ। আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন যশোর সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ।

ডা. রেহেনেওয়াজ জানান, রোববার তাঁরা ৪৩৪টি নমুনার ফল পেয়েছেন। এর মধ্যে যশোর সদরে ৫৭, অভয়নগরে ২৪, শার্শায় ১৭, চৌগাছায় ১৩, বাঘারপাড়ায় ১১, মনিরামপুরে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৭৪৮ জনে। 

যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। এদের মধ্যে ৫ জন হাসপাতালের রেড জোনে ভর্তি ছিলেন। উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজন ছিলেন ইয়েলো জোনে। যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১১৫ জন এবং ইয়েলো জোনে ৩৬।

পানি নেই মনিরামপুর উপজেলা পরিষদ ভবনে, ভোগান্তিতে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা

যশোরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন দেড় শতাধিক নারী-পুরুষ

শার্শা সীমান্তে ধানখেত থেকে ওয়ান শুটারগান উদ্ধার

পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের

বেনাপোল ইমিগ্রেশনে গ্রেপ্তার যুবলীগ নেতা হিমাংশু পাল

যশোরে ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত কাভার্ড ভ্যান, চালক নিহত

অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

মাকে হত্যার দুই মাস পর তাঁর কবরের পাশেই শায়িত ঘাতক ছেলে

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দম্পতিকে হত্যা