হোম > সারা দেশ > যশোর

শার্শায় বেসরকারি হাসপাতাল থেকে শিশু চুরি

প্রতিনিধি, শার্শা (যশোর)

যশোর শার্শা উপজেলার নভারন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে দুই দিন বয়সের একটি শিশু কন্যা চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটে অপরিচিত এক নারী ক্লিনিক থেকে দ্বিতীয় তলা থেকে শিশুটি চুরি করে পালিয়ে যান। হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় এমন দৃশ্য দেখা যায়।  

নাভারন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবু সাঈদ হিমন  জানান, শার্শার লক্ষনপুর ইউনিয়নের সুবর্ণখালী গ্রামের বিল্লাহ হোসেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে গত বুধবার সকালে ক্লিনিকে ভর্তি করান। ওই দিন বিকেলে শিশুটি জন্ম নেয়। বৃহস্পতিবার দুপুরে ক্লিনিক বেড থেকে কৌশলে এক নারী শিশুটি চুরি করে পালিয়ে যান। ঘটনাটি থানা-পুলিশকে জানানো হয়েছে। তারা পরিদর্শন করেছেন। 

চুরি হয়ে যাওয়া শিশুর বাবা বিল্লাল হোসেন জানান, তাঁর স্ত্রী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। বাইরে থেকে এক নারী এসে পাশ থেকে তাঁর বাচ্চা চুরি করে। এ চুরির পেছনে ক্লিনিকের কারও হাত থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। পুলিশকে অভিযোগ জানানো হয়েছে বলে জানান তিনি। 

শার্শা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে শিশুটি উদ্ধারের কাজ করছে পুলিশ।

যশোরে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত

যশোরে ২ কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

শার্শা সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য আহত

যশোরে ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

চাবি হস্তান্তরের দেড় বছরেও বরাদ্দ হয়নি আশ্রয়ণের ৩৬ ঘর

কেশবপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

যশোরের মনিরামপুর: পড়ে আছে আশ্রয়ণের ঘর, পাননি ভূমিহীনেরা

যশোরে জেলা আহ্বায়ক-সদস্যসচিবসহ জাতীয় পার্টির ২৫ নেতার একযোগে পদত্যাগ