হোম > সারা দেশ > যশোর

চৌগাছায় গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে শিশু নিহত

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় নিজেদের বাড়িতে কেটে রাখা গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে লাবিব ইসলাম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণপুর ইউনিয়নের কিসমত খানপুর গ্রামে এ ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। 

লাবিব ইসলাম কিসমত খানপুর গ্রামের ওমর আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের সূত্রে পুলিশ জানায়, শিশুটি শনিবার সকালে তাদের বাড়িতে কেটে রাখা শিশু, মেহগনিসহ কয়েকটি গাছের গুঁড়ির ওপর খেলা করছিল। সকাল সাড়ে ১০টার দিকে অসাবধানতায় একটি গাছের গুঁড়ি গড়িয়ে শিশুটির শরীরের ওপর পড়ে। পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় গাছের গুঁড়ি সরিয়ে তাকে উদ্ধার করলেও এর আগেই শিশুটির মৃত্যু হয়। 
 
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

যশোরে হাম আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

পূজার ছুটিতে আজ থেকে ৮ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোলে পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ যুবক আটক

যশোরে ককটেলসদৃশ ৮টি বোমা উদ্ধার, পূজায় নাশকতার পরিকল্পনার ধারণা এসআরবির

শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে গুরুতর অসুস্থ শিশু

অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর

৩২ ড্রাম মুরগির বিষ্ঠা বহন করায় দুই ব্যক্তিকে জরিমানা

প্রকল্পের নামে দায়সারা কাজ

জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায় ও নিত্যপণ্যের সংকট অস্বীকার করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার