হোম > সারা দেশ > যশোর

চৌগাছায় নানাবাড়িতে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় নানাবাড়িতে গর্তের পানিতে ডুবে জান্নাতুল কোবরা নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জান্নাতুল কোবরা চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের আলাউদ্দিন ও ফাতেমা দম্পতির মেয়ে। তার মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, ‘এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

নিহত শিশুর নানা সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, তাঁদের বাড়ির উঠানের এক কোণে ধান সেদ্ধ করতে পানি রাখার জন্য গর্ত করা আছে। সেখানে ধান সেদ্ধ শেষে পরিত্যক্ত পানি জমে ছিল। আজ রোববার সকাল ৭টার দিকে খেলা করতে করতে জান্নাতুল কোবরা ওই পানিতে পড়ে যায়। 

জান্নাতুল কোবরার মা বাড়ির মধ্যে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ধান ভেজাতে তৈরি করা গর্তের পরিত্যক্ত পানিতে ভেসে থাকতে দেখে চিৎকার দেন। দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুলকে মৃত ঘোষণা করেন বলে জানান সিরাজুল ইসলাম। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা আল্ ইমরান বলেন, ‘হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’

যশোরে হাম আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

পূজার ছুটিতে আজ থেকে ৮ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোলে পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ যুবক আটক

যশোরে ককটেলসদৃশ ৮টি বোমা উদ্ধার, পূজায় নাশকতার পরিকল্পনার ধারণা এসআরবির

শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে গুরুতর অসুস্থ শিশু

অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর

৩২ ড্রাম মুরগির বিষ্ঠা বহন করায় দুই ব্যক্তিকে জরিমানা

প্রকল্পের নামে দায়সারা কাজ

জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায় ও নিত্যপণ্যের সংকট অস্বীকার করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার