হোম > সারা দেশ > যশোর

বেনাপোল বন্দর দিয়ে গম রপ্তানি বন্ধ করল ভারত

বেনাপোল প্রতিনিধি

গমের দেশীয় দর স্থিতিশীল রাখতে ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর দিয়ে গম রপ্তানি করা বন্ধ রয়েছে। আজ শনিবার সকাল থেকে গমের কোনো নতুন চালান পরিবহনকারী কার্গো বেনাপোল বন্দরে প্রবেশ করেনি। 

এর আগে গতকাল শুক্রবার গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয় ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। তবে যেসব রপ্তানি চালানের ক্রেডিট লেটার বিজ্ঞপ্তির আগে ইস্যু করা হয়েছে সেসব চালানের গম বন্দরে প্রবেশ করবে। 

জানা যায়, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ হলেও রপ্তানিতে তাদের অংশ মাত্র এক শতাংশের মতো। পরিমাণ ও মূল্য উভয় দিক থেকে ভারতীয় গমের সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ। ২০২০-২১ অর্থবছরে ৫৪ শতাংশ ভারতীয় গম বাংলাদেশে এসেছে। ওই বছর ভারতীয় গমের শীর্ষ ১০ ক্রেতা মধ্যে ছিল-বাংলাদেশ, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, ইয়েমেন, আফগানিস্তান, কাতার, ইন্দোনেশিয়া, ওমান ও মালয়েশিয়া। 

বেনাপোল বন্দর দিয়ে গম আমদানিকারক প্রতিষ্ঠান নিউ হোপ ফিড অ্যান্ড মিলসের প্রতিনিধি আজিজ বলেন, ভারত সরকারের নিষেধাজ্ঞায় নতুন করে আর গম আমদানি সম্ভব হচ্ছে না। তবে এ নিষেধাজ্ঞা কত দিন পর্যন্ত কার্যকর থাকবে তা বলা যাচ্ছে না। 

বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, বেনাপোল বন্দর দিয়ে প্রচুর পরিমাণে গম আমদানি হয়। তবে নতুন করে আমদানি হচ্ছে না। আমদানিকারকেরা জানিয়েছেন, ভারত নতুন করে গম রপ্তানি বন্ধ করায় তাঁরা ক্রয় করতে পারছেন না। 

প্রকাশ্যে ডাকা গাছের নিলাম গোপনে সারলেন এসি ল্যান্ড

যশোর ইনস্টিটিউটের নির্বাচনে সংস্কার ও উন্নয়ন পর্ষদের নিরঙ্কুশ জয়

বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

বেনাপোল বন্দরের আমদানি পণ্যের নিরাপত্তাকর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

বেনাপোল সীমান্তে ধানখেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

শাশুড়িকে হত্যার পর মরদেহ বস্তায় ভরে ‘নিখোঁজ’ নাটক, পুলিশের জিজ্ঞাসাবাদে পুত্রবধূর স্বীকারোক্তি

যশোরে বৃদ্ধার বস্তাবন্দী লাশ উদ্ধার, পুলিশি হেফাজতে পুত্রবধূ

বিকল্প নিষ্পত্তিতেই কমবে মামলার জট: যশোরে ইমান আলী

যবিপ্রবিতে ছাত্ররাজনীতির পক্ষ-বিপক্ষ নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের হট্টগোল-উত্তেজনা

বিজ্ঞান বিভাগের ২ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পেল মানবিক বিভাগের