হোম > সারা দেশ > যশোর

যশোরে গরুর খামারে রাখালকে গলা কেটে হত্যা 

যশোর প্রতিনিধি

যশোরের মিলন মোল্লা (৩৬) নামের এক রাখালের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে যশোর শহরের বকচর বকুলতলা এলাকার রানী চানাচুরের কারখানার অভ্যন্তরে খামারের একটি ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহতের স্বজন ও সহকর্মীরা জানান, নিহত মিলন মোল্লা মনিরামপুর উপজেলার জালঝাড়া পশ্চিমপাড়া গ্রামের আসমান মোল্লার ছেলে। রানী চানাচুর কোম্পানির মালিক কারখানার অভ্যন্তরে ৯টি গরু পালন করেন। মিলন রাখাল হিসেবে গরুগুলো দেখভাল করতেন ও খামারের পাশে খুপরি ঘরে থাকতেন।

তাঁরা জানান, আজ সকালে সে ঘর থেকে বের না হওয়ায় সকাল ১০টার দিকে লোকজন গিয়ে তাঁকে ডাকাডাকি করেন। একপর্যায়ে ঘরের দরজায় ধাক্কা দিলে তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন। খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তাদের ধারণা রোববার রাতে তাকে কেউ হত্যা করেছে। তবে তার কোনো শত্রু ছিল না বলে জানিয়েছেন স্বজনেরা।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্‌ঘাটন ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে গুরুতর অসুস্থ শিশু

অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

পিটিয়ে মাথা ফাটানো হলো অভিনেতা সমু চৌধুরীর

৩২ ড্রাম মুরগির বিষ্ঠা বহন করায় দুই ব্যক্তিকে জরিমানা

প্রকল্পের নামে দায়সারা কাজ

জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায় ও নিত্যপণ্যের সংকট অস্বীকার করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ আরেকজন

এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ

মালয়েশিয়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের