হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুর-রাজিবপুর মহাসড়কের দত্তেরচর এলাকায় দুর্ঘটনা। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেল ও কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আপন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় শাকিব মিয়া (১৮) নামের আরেক তরুণ গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দত্তেরচর এলাকায় জামালপুর-রাজিবপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর গ্রামের ইয়াহিয়ার ছেলে। আহত শাকিব একই গ্রামের মিনারুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আপন ও শাকিব একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে দত্তেরচর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কভার ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাকিবকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কভার ভ্যান হাইওয়ে পুলিশের হেফাজতে নিয়েছে। তবে দুর্ঘটনার পর কভার ভ্যানের চালক পালিয়ে গেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ‘ঘটনাটি হাইওয়ে থানাকে জানানো হয়েছে। বিষয়টি তারাই দেখবে।’

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৃষক লীগ নেত্রী পুতুল কারাগারে

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

দীর্ঘদিনেও শেষ হয়নি সড়কের কাজ, ভোগান্তিতে বকশীগঞ্জবাসী

ইসলামপুরে মেয়াদ শেষের চার মাস পরও শুরু হয়নি ঈদগাহ সড়কের কাজ

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

২১৭ বোতল ভারতীয় মদ নিয়ে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার পাঁচ

জামালপুরে ধর্ষণ মামলায় মক্তবের শিক্ষককে যাবজ্জীবন

দেওয়ানগঞ্জে কষ্টিপাথরসদৃশ বস্তুসহ আটক ৮

যমুনায় ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড, ৭০ কেজি ইলিশ গেল এতিমখানায়

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন