হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামালপুর শহরের টিউবওয়েল পাড় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন জামালপুর শহরের নয়াপাড়া এলাকার মো. মোস্তাফিজুর রহমান (৫৫), মেলান্দহ উপজেলার কাপাসহাটিয়া এলাকার অটোরিকশাচালক রোকন মাহমুদ (৪৫) ও একই উপজেলার শেখ সাদি এলাকার আব্দুল মালেক (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুর শহরে আসছিল। অটোরিকশাটি শহরের টিউবওয়েল পাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। তাতে অটোরিকশাচালক রোকন মাহমুদ ঘটনাস্থলেই নিহত হন। জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আব্দুল মালেক মারা যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোস্তাফিজুর রহমান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

বহির্বিশ্বে বিএনপি সরকারের যথেষ্ট সমর্থন রয়েছে: পর্যটনমন্ত্রী

দেওয়ানগঞ্জে প্রায় দুই কোটি টাকার প্রকল্প, তালিকা প্রকাশে গড়িমসি

বাজি ধরে জীবন্ত পাখি খেয়ে আটক ব্যক্তি বললেন, ‘আবেগে খেয়ে ফেলেছি’

জামালপুরে বিলে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ইসলামপুরে বিলে গোসলে নেমে শিশু নিখোঁজ

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ইসলামপুরে ছাত্রদলের মশাল মিছিল ও সমাবেশ

সাতসকালে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেল বাসচাপায়

বৃষ্টির পানি বেগুনখেতে নামানো নিয়ে সংঘর্ষ, আহত ১০

কাবিখার কাজ ‘কাগজে শতভাগ’, খবর প্রকাশের পর মেয়াদ শেষে মাঠে কাজ শুরু

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক