হোম > সারা দেশ > হবিগঞ্জ

ভিক্ষুকের মৃত্যুর পর ঘরে মিলল বস্তাভর্তি টাকা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে এক ভিক্ষুকের মৃত্যুর পর তাঁর ঘরে পাওয়া যায় বস্তাভর্তি টাকা। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামে এক ভিক্ষুকের মৃত্যুর পর তাঁর ঘরে মিলেছে বস্তাভর্তি টাকা। এই ঘটনায় গ্রামজুড়ে দেখা দিয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা। মৃত ভিক্ষুকের নাম নাসির মিয়া (৭০)। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। মিতব্যয়ী ও নিরহংকার জীবনযাপনের কারণে গ্রামের সবাই তাঁকে চিনতেন একজন সৎ মানুষ হিসেবে।

৯ অক্টোবর বার্ধক্যজনিত কারণে নাসির মিয়া মারা যান। পরদিন পরিবারের সদস্যরা ঘর পরিষ্কার করতে গিয়ে একটি পুরোনো বস্তা দেখতে পান। সন্দেহবশত সেটি খুলতেই চোখ কপালে ওঠে, ভেতরে গুচ্ছ গুচ্ছ টাকার নোট।

পরে স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে টাকা গোনা হলে দেখা যায়, বস্তার মধ্যে রয়েছে ২ লাখ ২৪ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, নাসির মিয়া বছরের পর বছর ভিক্ষা ও অনুদানের টাকা অল্প অল্প করে জমিয়ে রেখেছিলেন। কেউ কেউ মনে করছেন, তিনি কাউকে বিশ্বাস করতে না পেরে টাকাগুলো নিজের ঘরেই লুকিয়ে রেখেছিলেন।

স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, ‘নাসির মিয়া খুব সৎ ও সরল মানুষ ছিলেন। কারও কাছে হাত পাতলেও কখনো বাড়তি কিছু চাইতেন না। অবাক লাগে, এত টাকা তাঁর কাছে ছিল, অথচ কেউ জানত না।’

জানতে চাইলে বহরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ‘ঘটনা পুরোপুরি সত্য। নাসির মিয়া অত্যন্ত সরল ও সৎ মানুষ ছিলেন। মৃত্যুর কিছুদিন আগেও তিনি আমার কাছে এসে বয়স্ক ভাতার আবেদন করেছিলেন। তখন আমরা তাঁকে সহযোগিতাও করেছিলাম। এখন তাঁর মৃত্যুর পর ঘরে এত টাকা পাওয়া সত্যিই বিস্ময়কর।’ তিনি আরও বলেন, বর্তমানে উদ্ধার হওয়া টাকাগুলো তাঁর পরিবারের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

হবিগঞ্জে দুই চেয়ারম্যানের এক চেয়ারে বসা নিয়ে ব্যাপক সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩

হবিগঞ্জ সীমান্তে পুশ ইন প্রতিরোধে ২৪ ঘণ্টা টহল, মাইকিং ও জনসচেতনতা জোরদার

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী বাবা ও ছেলের মৃত্যু

হবিগঞ্জে বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ২

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে বিচার সালিসে ভিডিও ধারণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জে দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু