হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে সর্দারসহ আন্তজেলা ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবলে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত চক্রের সর্দারসহ তিনজনকে আটক করেছে র‍্যাব-৯। আটকদের বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।

র‍্যাব জানায়, গত ৬ মে বাহুবলের ইজ্জতনগর এলাকায় আশা এনজিওর মিরপুর ব্র্যাঞ্চে ডাকাতির ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার রাতে সাঁড়াশি অভিযান চালায় র‍্যাব। এ সময় চেরাগআলী ফিলিং স্টেশনের সামনে থেকে ডাকাত সর্দার লাল মিয়াকে (৩৫) আটক করে র‍্যাব। তিনি উপজেলার চন্দ্রছড়ি গ্রামের গেদু মিয়ার পুত্র। তাঁর বিরুদ্ধে হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, দস্যুতা, মাদকসহ বিভিন্ন অপরাধের দায়ে ২০টি মামলা রয়েছে।

আরেকটি অভিযানে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকা থেকে রাসেল মিয়া (৩৯) ও শিপন মিয়া (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। রাসেল ঢাকা জেলার তুরাগ থানার রোশাদিয়া এলাকার ফরিদ মিয়ার ছেলে এবং শিপন মাধবপুর উপজেলার বড়দলিয়া জগদীশপুর গ্রামের কাউছার মিয়ার ছেলে। তাঁরা মাধবপুর থানায় করা ডাকাতি মামলার আসামি।

এ বিষয়ে বাহুবল ও মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

হবিগঞ্জের চুনারুঘাট: আশ্রয়ণ ঘেঁষে বালু উত্তোলন ঝুঁকিতে ১৬০ পরিবার

হবিগঞ্জে নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

হবিগঞ্জের সাতছড়িতে সড়কধস: ১৬ ঘণ্টা পর চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল স্বাভাবিক

হবিগঞ্জের সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

চুনারুঘাটে এক দিনে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু

হবিগঞ্জে বন্যার্তদের পাশে বিজিবি, ড্রোনে শুকনা খাবার বিতরণ

হবিগঞ্জে বন্যার পানি কমছে, ঘরে ফিরেও ঘরহারা মানুষ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে ২০ গ্রাম প্লাবিত, আশ্রয়ের খোঁজে মানুষ

সাতছড়ি জাতীয় উদ্যানে দেশের প্রথম গোঁফওয়ালা বাদুড়ের সন্ধান