হোম > সারা দেশ > গোপালগঞ্জ

ওড়াকান্দিতে লাখো ভক্তের শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ

গোপালগঞ্জ প্রতিনিধি

মতুয়া ধর্ম মহামেলায় ভক্তরা শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ করেন। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘লক্ষ কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ’। পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম আবির্ভাব উৎসব ও মতুয়া ধর্ম মহামেলা উপলক্ষে গতকাল সোমবার রাতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসবে দেশ-বিদেশ থেকে প্রতিবছর ৫০ হাজার থেকে লাখো মতুয়াভক্ত ওড়াকান্দিতে সমবেত হন। এ বছর শ্রীধাম ওড়াকান্দির ভক্ত বিশ্রামস্থলের উদ্যোগে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল রাতে মূল অনুষ্ঠান শুরুর সময় ব্যাপকভাবে মাইকে প্রচার করে সবাইকে যার যার অবস্থানে দাঁড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। এরপর রাত ১০টা ১ মিনিটে সমবেত কণ্ঠে পবিত্র গ্রন্থ শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ শুরু হয়। শঙ্খধ্বনি ও হরিবোল ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ওড়াকান্দিসহ পুরো এলাকা। এ সময় ভক্ত বিশ্রামস্থল ও এর বাইরে শ্রীধামে ওড়াকান্দিতে অবস্থানরত সব ভক্ত যার যার জায়গায় দাঁড়িয়ে এই পবিত্র গ্রন্থ পাঠ করেন।

অনুষ্ঠানে সমবেত মতুয়ারা জানান, প্রতিবছর তাঁরা ওড়াকান্দিতে পুণ্যস্নানে যোগ দেওয়ার প্রতীক্ষায় থাকেন। এবার এখানে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ অনুষ্ঠানটি বিশেষ মাত্রা যোগ করেছে। হরিচাঁদ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে আত্মশুদ্ধি ও বিশ্ব মানবতার মঙ্গল কামনায় তাঁরা এই সম্মিলিত পাঠে অংশ নিয়েছেন।

ভক্ত বিশ্রামস্থলের উদ্যোক্তা গৌরাঙ্গ মণ্ডল বলেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই গণপাঠ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। লাখো কণ্ঠে এই পাঠের মাধ্যমে মতুয়া দর্শনের ভ্রাতৃত্ববোধ ও অহিংসার বাণী ছড়িয়ে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য তাঁরা অনেক আগে থেকেই ব্যাপক প্রচারণ চালিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত শত শত পোস্ট দেওয়া হয়েছে।

লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ অনুষ্ঠানের আয়োজক রতন মণ্ডল বলেন, ‘মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়ার কারণে আমরা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আমরা সবাই মনে করি, মতুয়া সম্প্রদায়ের মধ্যে এটি একটি ইতিহাস সৃষ্টি করল এবং আমরা সবাই ইতিহাসের অংশ হয়ে গেলাম।’

আগামী দিনে ভক্ত বিশ্রামস্থলের উদ্যোগে এ রকম আরও ইতিবাচক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন হবে বলে সাধারণ ভক্তরা প্রত্যাশা ব্যক্ত করেন।

আইফোন ও টাকার লোভে কলেজছাত্র হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার

কোটালীপাড়ায় মাটিতে পুঁতে ফেলা হলো ১০ মণ মরা গরুর মাংস, বিক্রেতাকে জরিমানা

টুঙ্গিপাড়ায় বসেছে ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

গোপালগঞ্জে টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড়

গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলছাত্র নিহত

কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি, আতঙ্ক

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির জয়

গোপালগঞ্জ-৩-এ বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বেসরকারিভাবে বিজয়ী