হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরীর গাছা থানার বড়বাড়ি এলাকায় দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বড়বাড়ি এলাকার ইউনিক ওয়াশিং ও লাবাব ফ্যাশন নামের দুটি কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

বিক্ষোভে অংশ নেওয়া ইউনিক ওয়াশিংয়ের শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও গতকাল রোববার কর্তৃপক্ষ হঠাৎ কারখানা ছুটি ঘোষণা করে। এতে তাঁদের গ্রামে গিয়ে নির্বাচনে ভোট দেওয়া অনিশ্চিত হয়ে পড়ে। ক্ষুব্ধ শ্রমিকেরা ন্যায্য পাওনার দাবিতে রাস্তায় নামতে বাধ্য হন।

লাবাব ফ্যাশন কারখানার শ্রমিকদের দাবি, নির্বাচন উপলক্ষে বিকাশে লেনদেন সীমাবদ্ধ থাকায় তাঁরা টাকা তুলতে পারছেন না। বকেয়া টাকা নগদে পরিশোধের অনুরোধ করলেও কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি। অর্থসংকটে ভোটাধিকার প্রয়োগ করতে বাড়ি যাওয়া নিয়ে তাঁরা শঙ্কিত হয়ে পড়েন। এ কারণে তাঁরা বিক্ষোভে অংশ নিয়েছেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, শ্রমিকেরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

শ্রীপুরের চৌক্কার খাল: জিয়ার স্মৃতিবিজড়িত খাল খননের নামে লুটপাট

আটক আ.লীগ নেতাকে বিএনপি কর্মী দাবি করে থানা থেকে ছাড়ালেন বিএনপির আহ্বায়ক

গাজীপুরে বিশেষ অভিযানে আ.লীগ ও ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার

‘ওই! একটাও সামনে আবি না, মাইরালামু'—যুবলীগের মিছিল থেকে পুলিশের উদ্দেশে হুমকি

গাজীপুরে টায়ার কারখানায় বয়লার বিস্ফোরণ

গাজীপুরে ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত, আহত মা-বাবা

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপের পর যান চলাচল স্বাভাবিক

গাজীপুরে রাতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

টঙ্গীতে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা