হোম > সারা দেশ > গাজীপুর

মুচলেকা দিয়ে পুনরায় বনভূমির মাটি কাটায় দুজনকে কারাদণ্ড

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শ্রীপুরে বনভূমির মাটি কাটায় দুজনকে কারাদণ্ড। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে বনভূমির মাটি কাটার অপরাধে দুজনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার উপজেলার ভেরামতলি গ্রাম থেকে তাঁদের আটকের পর আদালত এ রায় দেন।

এর আগে ৪ ফেব্রুয়ারি একই অপরাধে তাঁদের মালিকানাধীন ১২টি ডাম্প ট্রাক জব্দ করে উপজেলা প্রশাসন। পরে মুচলেকা দিয়ে সেগুলো ছড়িয়ে নেন তাঁরা।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সদর উপজেলার পিরুজালি গ্রামের আব্দুল খালেক ব্যাপারীর ছেলে আরিফ হোসেন ব্যাপারী (৪০) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মনজুরুল ইসলাম (২৮)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল। সঙ্গে ছিলেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার সদস্যরা।

আদালত সূত্র জানায়, কয়েক ব্যক্তি কিছুদিন ধরে অবৈধভাবে বনভূমি ও ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করে আসছেন। তাতে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। মাটি কাটা হচ্ছে এমন সংবাদে আজ (বৃহস্পতিবার) ভোরে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ভেরামতলি এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় অবৈধভাবে মাটি উত্তোলন, পরিবহনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় সেখান থেকে আরিফ হোসেন ব্যাপারী ও মনজুরুল ইসলামকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ (ক)-এর (খ)/১৫ (১) ধারায় তাঁদের ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মাটি বহনকারী একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল আজকের পত্রিকাকে বলেন, ওই দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের শ্রেণি পরিবর্তনের কোনো অনুমতি না থাকলেও তাঁরা সেখান থেকে মাটি কাটছিলেন। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

এক রাতে কবরস্থানের ৮ মানবকঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক

মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ, ১৫ দিন পর বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

গাজীপুরে বিশেষ অভিযানে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কারখানা শ্রমিককে গণপিটুনি

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে বাধা, সাউন্ড গ্রেনেড ফাটিয়ে ছত্রভঙ্গের পর গ্রেপ্তার ২০

শ্রীপুরে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

শ্রীপুরে এক রাতে শিয়ালের কামড়ে আহত ১৪, এলাকায় আতঙ্ক

গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৮ দোকান ও এক বসতবাড়ি

শিক্ষাকে ধ্বংস করতেই বিগত সরকার প্রকল্প নিয়েছিল: শিক্ষামন্ত্রী

শ্রীপুরে কাভার্ড ভ্যানচাপায় দম্পতি নিহত, বেঁচে আছে এক বছরের শিশু