হোম > সারা দেশ > গাইবান্ধা

ফুলছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় হারুন অর রশিদ রাঙ্গা মিয়া (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত মোটরসাইকেলচালক রাকু মিয়া গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

আজ বুধবার দুপুরে গাইবান্ধা-বালাসী সড়কের একাডেমি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাঙ্গা মিয়া উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে। আহত রাকু মিয়ার বাড়িও একই গ্রামে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাঙ্গা মিয়া নিজ বাড়ি থেকে বের হয়ে একাডেমি বাজারে যাওয়ার সময় গাইবান্ধা থেকে বালাসীঘাটগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এ সময় রাঙ্গা মিয়া ও মোটরসাইকেলচালক রাকু মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত রাকু মিয়া বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল রানা শালু মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী বলেন, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা সেখানে কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

ঘাঘট নদীতে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু, পুড়ল ৬ গবাদিপশু

ঘাঘট নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

গাইবান্ধায় পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ, ব্যবস্থা চেয়ে চিঠি

সুন্দরগঞ্জে কুঁড়েঘর ফাউন্ডেশনের মাদকবিরোধী ম্যারাথন

ছাগল চরাতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী, দুই দিন পর বিলের পানিতে মিলল মরদেহ

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

পূজামণ্ডপে অনুদান দিয়ে বিএনপির পক্ষে ভোট চাইলেন এমপি আলো