হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধা-৪ আসনের সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন

গাইবান্ধা প্রতিনিধি

মো. মনোয়ার হোসেন চৌধুরী। ফাইল ছবি

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য আলহাজ মো. মনোয়ার হোসেন চৌধুরী (৮০) মারা গেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মনোয়ার হোসেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবারও গাইবান্ধা-৪ আসনে জয়লাভ করেন।

তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা মাসুম লুমেন। তিনি বলেন, ‘বড় আব্বা নম্র, ভদ্র ও সৎ লোক ছিলেন। তাঁর রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাইছি।’