হোম > সারা দেশ > গাইবান্ধা

ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষ, সাবেক সেনা সদস্যের মৃত্যু

ফুলছড়ি( গাইবান্ধা) প্রতিনিধি

সাবেক সেনাসদস্য রুহুল আমিন। ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়িতে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক সেনাসদস্য রুহুল আমিন (৪৭) মারা গেছেন। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।

এদিকে একই ঘটনায় তাঁর দুই সহোদর ভাই আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত রুহুল আমিন এবং আহত জাকির (৪৫) ও রতন মিয়া (৪০) ফুলছড়ি উপজেলার কাতলামারী গ্রামের মুক্তিযোদ্ধা আনছার আলী সরকারের ছেলে।

পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনছার আলী সরকারের সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম মধুর জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত ২৮ জানুয়ারি বিকেলে বিরোধপূর্ণ বোরো ধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মধু মেম্বারের লোকজন হামলা চালালে তাঁরা তিন ভাই আহত হন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান বলেন, ঘটনার পরপরই আনছার আলী সরকার বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলার প্রধান আসামি আব্দুর রহিম মধুসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু, পুড়ল ৬ গবাদিপশু

ঘাঘট নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

গাইবান্ধায় পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ, ব্যবস্থা চেয়ে চিঠি

সুন্দরগঞ্জে কুঁড়েঘর ফাউন্ডেশনের মাদকবিরোধী ম্যারাথন

ছাগল চরাতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী, দুই দিন পর বিলের পানিতে মিলল মরদেহ

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

পূজামণ্ডপে অনুদান দিয়ে বিএনপির পক্ষে ভোট চাইলেন এমপি আলো

পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ, হাসপাতালে আনসার সদস্যের মৃত্যু