হোম > সারা দেশ > গাইবান্ধা

আমার মা-বোনদের পতিতা বললেন কেন: জাপা মহাসচিব

সুন্দরগঞ্জ ও গাইবান্ধা প্রতিনিধি

সুন্দরগঞ্জ জাতীয় পার্টির নির্বাচনী পথসভা। ছবি: আজকের পত্রিকা

জামায়াত আমিরকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘যে মা-বোনেরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, সংসার বাঁচান, নিজেদের মর্যাদা বাঁচান, বাচ্চাদের বড় করেন, আর আপনি তাঁদের পতিতা বললেন? আসলে নারীদের প্রতি আপনাদের সম্মানের ঘাটতি আছে। আপনাদের একাত্তরের চেতনার ঘাটতি আছে।’

আজ মঙ্গলবার উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ধুবনী কঞ্চিবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘জামায়াতের আমির সাহেব একজন সজ্জন মানুষ। বিশাল একটা হাসপাতাল চালান। উনি কিন্তু এ আন্দোলনের সময় বলেছিলেন, আমরা সবাইকে নিয়ে দেশ গড়ব এবং সবাইকে আমরা ক্ষমা করে দেব। আমরাও আশান্বিত হয়েছিলাম। হয়তোবা দেশে গণতন্ত্র রক্ষা পাবে, হয়তোবা দেশ বাঁচবে।

কিন্তু আমরা দেখলাম আওয়ামী লীগকে ব্যান্ড করা হলো দুদিনের একটা ফেক আন্দোলনে। তখন জামায়াতের কোনো লোক কথা বললেন না, বিএনপিও কোনো কথা বললেন না। কিন্তু আমরা কথা বলেছি।

কারণ জাতীয় পার্টি দেশ বাঁচানোর রাজনৈতিক করে। মানুষের বাঁচানোর রাজনীতি করে। মানুষের কল্যাণের রাজনীতি করে। যে জামায়াত এখন কথা রাখতে পারছে না তারা পরে কীভাবে কথা রাখবে?’

মো. আমিনুল ইসলাম মুকুটের সভাপতিত্বে ও মো. রেজাউল ইসলাম রানার সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন– সাবেক এমপি মো. ওয়াহিদুজ্জামান সরকার বাদশা, জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক মো আবদুল মান্নান মণ্ডল।

এ ছাড়া বক্তব্য দেন জাতীয় পার্টির সুন্দরগঞ্জ পৌরসভার সাধারণ সম্পাদক মো. যোবাইদুর রহমান চাদ, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম সাজু, কঞ্চিবাড়ী ইউনিয়ন সাধারণ সম্পাদক মো নুরুল হক, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. সরওয়ার হোসেন বাবু প্রমুখ।

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

সেতু খুলে নেওয়া সেই চেয়ারম্যানকে শোকজ

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সেতুর ইট-রড খুলে নিলেন ইউপি চেয়ারম্যান, দুর্ভোগ

গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ বিএনপি নেতা আটক

গত দেড় বছরে যারা ইনসাফ করতে পারেনি, তারা আগামীতেও করতে পারবে না: জাপা মহাসচিব

‘ফ্যামিলি কার্ড আসলে ফাজলামি কার্ড, আমাকে কেউ পরাস্ত করতে পারবে না’

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ২

আ.লীগ ছাড়া নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: জাপা মহাসচিব

ব্রহ্মপুত্রের বুকে বালুচর, যাতায়াতে দুর্ভোগ

গাইবান্ধায় ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা, এলাকায় শোকের ছায়া