হোম > সারা দেশ > ঢাকা

কাস্টমসের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরি: মামলার পর ৪ সিপাহি পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় চার সিপাহিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। তবে তাঁদের কাছ থেকে এখনো কিছু জানা যায়নি বলে জানানো হয়েছে। 

আজ সোমবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোর্শেদ আলম। 

তিনি বলেন, ‘আমরা মামলা হওয়ার পর চারজনকে এনেছি জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু এ ঘটনায় কাউকে আটক করিনি। এমনকি কাউকে আমরা গ্রেপ্তারও করিনি। তবে তদন্তের জন্য যাকে প্রয়োজন হবে, তাকেই জিজ্ঞাসাবাদ করব।’ 

ডিসি মোর্শেদ আলম আরও বলেন, ‘এ ঘটনায় আমরা আলাদাভাবে তদন্ত করছি। কাস্টমস আলাদাভাবে তাদের তদন্ত করছে। যেহেতু তাদের তদন্ত কমিটিতে আমাদের কেউ নেই, তাই আলাদাভাবে তদন্ত হচ্ছে।’ 

এদিকে এ ঘটনায় বেশ কয়েকজন শুল্ক কর্মকর্তাও পুলিশের নজরদারিতে রয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে চার শুল্ক কর্মকর্তার নাম শোনা যাচ্ছে।

মিরপুরে দুপুর পর্যন্ত শ্রমিকদের সড়ক অবরোধ, পরে মার্কেট-কারখানা ভাঙচুর

আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশসহ আহত ১৫

নিউমার্কেটের ফুটপাত উচ্ছেদ করে শোভাবর্ধক গাছ লাগাল ডিএসসিসি

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে

​জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডিএনসিসি প্রশাসক

ড্যাপের সংশোধনী পুনর্বিবেচনা ও কারিগরি কমিটি বাতিলের দাবি বিআইপির

রাজধানীর মিরপুরে ফের সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, ভোগান্তিতে যাত্রীরা

বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন

তাহসিফ সাউরি হত্যা মামলা: বন্ধু দীপকে সাত দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বাবার হত্যা মামলা