হোম > সারা দেশ > ঢাকা

থমথমে নিউমার্কেট, খোলেনি দোকানপাট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই দিনের সংঘর্ষের পর ছাত্র-ব্যবসায়ী দুই পক্ষই রাস্তা ছেড়ে গেলেও এখনো থমথমে অবস্থা পুরো নিউমার্কেট এলাকায়। আজ বুধবার সকালেও নিউমার্কেটের কোনো দোকানপাট খোলেনি।

জানা গেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে ক্যাম্পাসে ফিরে যান। এর পরপর কলেজের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ব্যবসায়ীরাও ফিরে যান। তবে দুই পক্ষ সরে গেলেও এখনো থমথমে অবস্থা বিরাজ করছে নিউ মার্কেট এলাকায়। 

বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজ ও নিউমার্কেটের মাঝামাঝি স্থানে জলকামান ও সাঁজোয়া যানসহ অবস্থান নিয়েছে পুলিশের একটি দল। এ সময় ঢাকা কলেজ ও নিউমার্কেটের মূল ফটক বন্ধ থাকলেও ফটকের ভেতরে দুই পক্ষকেই জটলা পাকাতে দেখা গেছে। 

এদিকে নিউমার্কেট ও ঢাকা কলেজের সামনে মিরপুর রোডে যান চলাচল একেবারেই সীমিত। কিছু রিকশা ও ব্যক্তিগত গাড়ি চললেও এই রাস্তায় বাস একেবারেই চলছে না। 

পুলিশের নিউমার্কেট জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেষ্ট আছি। আশা করব ব্যবসায়ী, শিক্ষার্থীরাও পেশাদার ও সহনশীল আচরণ করবেন।’ 

এর আগে সোমবার মধ্যরাতে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। রাতভর উত্তেজনা ছিল রাজধানীর নিউমার্কেট এলাকায়। মঙ্গলবার সকালে আবারও পথে নেমে আসেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে রণক্ষেত্রে পরিণত হয়েছিল পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সে সময় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছিল পুলিশ। এই সংঘর্ষে নাহিদ হাসান (১৮) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক। 

এই সম্পর্কিত পড়ুন:

ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় মাথা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু

জাতীয় চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

রাজধানীজুড়ে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

কালশী বস্তিতে আগুন: প্রাথমিক তদন্তে নাজমুলের সম্পৃক্ততা মিলেছে, কারাগারে পাঠিয়েছেন আদালত

আদ-দ্বীন হাসপাতাল: ময়নাতদন্ত ছাড়াই ৬ নবজাতকের মরদেহ হস্তান্তর, মামলা প্রক্রিয়াধীন

শেষ মুহূর্তে বিক্রির চাপে ব্যাপারীরা, দাম কমার অপেক্ষায় ক্রেতারা

বৃষ্টির কারণে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশু ব্যবসায়ীরা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যু: দুই যমজ সন্তান হারিয়ে বাক্‌রুদ্ধ মা-বাবা

আদ-দ্বীন হাসপাতালে আতঙ্ক, রোগী সরিয়ে নিচ্ছেন স্বজনেরা

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: ভেন্টিলেশনহীন ‘দমবন্ধ’ পরিবেশ নিয়ে ক্ষোভ