হোম > সারা দেশ > ঢাকা

টিপু ও প্রীতি হত্যাকাণ্ড: জড়িত সন্দেহে অস্ত্রসহ আরও একজন আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহজাহানপুরে আমতলা এলাকায় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে ডিবি। আটক ওই ব্যক্তির নাম আরফান উল্লাহ দামাল।

আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত মোহাম্মদ শামীম এ তথ্য জানান। 

ডিসি রিফাত জানান, মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যার আগে গ্রেপ্তার আসামি দামালসহ বেশ কয়েকজন কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রুপালী সমাজ উন্নয়ন সংস্থায় একটা গোপন বৈঠক করে। স্থানীয় যুবলীগ নেতা হিসেবে দামাল পরিচিত। টিপু হত্যার আগে যাঁরা বৈঠকে উপস্থিত ছিলেন তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

আরফান উল্লাহ দামালের নামে মতিঝিল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। আজ আদালতে তুলে তাঁকে রিমান্ডে নিয়ে টিপু হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। 

এ ছাড়া তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রটিও পরীক্ষা করা হবে বলে জানান এই কর্মকর্তা।

প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে পুলিশে চাকরির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মোবাইল ছিনতাই করে পালানোর চেষ্টা, ধাওয়া দিয়ে ধরল পুলিশ

বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা: ২ বছর পর গ্রেপ্তার বাসার গাড়িচালক

সময় টিভির এমডি আহমেদ জোবায়েরের জামিন নামঞ্জুর, পাঠানো হলো কারাগারে

নবাবগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে বাবা-ছেলে নিহত

আরেক হত্যা মামলায় দেশ টিভির সাবেক এমডি আরিফ হাসান গ্রেপ্তার

ইকরার আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভী আত্মসমর্পণের পর কারাগারে

সাগর-রুনি হত্যা: ১২৭ বার পিছিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২২ জুলাই

অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন: ওমানপ্রবাসীর সঙ্গে প্রতারণায় গ্রেপ্তার ২

হামে শিশুমৃত্যুর প্রতিবাদে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল—ককটেল বিস্ফোরণ, আটক ৩