রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে ১৩৫০ ইয়াবা ট্যাবলেটসহ মো. রবিন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৩ একটি দল।
র্যাব-৩ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে ভাটারা থানার ফাঁসেরটেক বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩৫০ ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তার রবিন একজন মাদক কারবারি। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর অলিবাজার এলাকার মো. হারুন আর রশিদের ছেলে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন স্বীকার করেন যে, তিনি পেশাদার মাদক ব্যবসায়ী। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তিনি নিজের কাছে রাখতেন। পরে বিভিন্ন কৌশলে ভাটারাসহ বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করতেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রবিনের বিরুদ্ধে মামলা হয়েছে।