হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে কিশোরীকে ধর্ষণ মামলার ২ আসামি গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

গ্রেপ্তার দুই যুবক। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ সদরে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (১৬ জুন) দুপুরে ওই দুজনকে পুলিশি হেফাজত থেকে আদালতে পাঠানো হয়।

এর আগে রোববার সন্ধ্যায় সদর উপজেলার মিরকাদিম পৌরসভার গোয়াল ঘূর্ণি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়াল ঘূর্ণি তালুকদার বাড়ির আবু কালামের পুত্র মো. আকাশ (২৪) এবং একই এলাকার বাসিন্দা হোসেন ফকির (২৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৩ জুন দুপুর ১২টার দিকে মিরকাদিম পৌরসভার মীরাপাড়া এলাকায় ঘরে ঢুকে ১১ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করেন ওই দুই যুবক। পরে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ কাজী হুমায়ুন রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ছাড়া বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।’

গাজীপুরের সাবেক এমপি আখতারুজ্জামান কারাগারে, রিমান্ড শুনানি সোমবার

জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় এবার গ্রেপ্তার মডেল মিষ্টি

অর্থ আত্মসাতের মামলায় ঢাকা ব্যাংকের সাবেক চার কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড

খণ্ডিত মরদেহ: সেই নারীর হাতে ট্যাটু-চুলে সোনালি রং, এখনো মেলেনি পরিচয়

সংবিধান সংশোধন করে আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে: ড. ইফতেখারুজ্জামান

খালেদা জিয়ার বাসার সামনে ট্রাক: সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে

জাফর ইকবাল, ঢাবির মাকসুদ কামালসহ আটজনের বিষয়ে প্রতিবেদন

কেন্দ্রীয় কারাগারে বন্দী আসামির ঢামেকে মৃত্যু

জুলাই গণ-অভ্যুত্থান গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার নতুন প্রত্যয়ের নাম: ঢাবি উপাচার্য

সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী