হোম > সারা দেশ > ঢাকা

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দিতে হবে ১১৯ কোটি টাকা আয়কর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে ১১৯ কোটি টাকা আয়কর দিতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। গ্রামীণ কল্যাণের করা এ-সংক্রান্ত রেফারেন্স আবেদন খারিজ করে আজ বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ রায় দেন। 

আইনজীবীদের তথ্যমতে, ২০১১-১২ থেকে ২০১৬-১৭ অর্থ বছর পর্যন্ত বিভিন্ন সময় জাতীয় রাজস্ব বোর্ডে আয়কর রিটার্ন দাখিল করে গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ। দাখিলকৃত নথির ভিত্তিতে আয়কর দাবি করে এনবিআর।

বিষয়টি নিয়ে অ্যাপিলেট কমিশনারের কাছে যায় গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ। সেখানে সাড়া না পেয়ে আয়কর আপিল ট্রাইব্যুনালে যায় তারা। সেখানেও বিফল হয়ে হাইকোর্টে রেফারেন্স আবেদন করে। শুনানি শেষে যা খারিজ করে দেন আদালত। 

আদালতে এনবিআরের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তাঁকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি। গ্রামীণ কল্যাণের পক্ষে ছিলেন আইনজীবী জিন্নাত আলী। 

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, হাইকোর্ট রেফারেন্স আবেদন খারিজ করে দিয়েছেন। এখন তাদের ১১৯ কোটি টাকা পরিশোধ করতে হবে। আইনজীবী জিন্নাত আলী বলেন, এই রায়ের বিরুদ্ধে আপিল হবে কি না তা গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।    

ব্যারিস্টার তাহমিনা পলি আজকের পত্রিকাকে বলেন, গ্রামীণ কল্যাণের কাছে ৫৫৫ কোটি টাকা আয়কর দাবি ছিল এনবিআরের। বিভিন্ন সময় গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষ ৪৩৬ কোটি টাকা পরিশোধ করেছে। এখন তাদের এখন ১১৯ কোটি টাকা পরিশোধ করতে হবে।

মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যা

৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা করল ডিএনসিসি

চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

জবিতে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষোভ, অফিস ছেড়ে বেরিয়ে গেলেন ডিন

অর্থ পাচার: গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা সেই হরিদাস কারাগারে

রাজধানীর হাজারীবাগে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া ব্যক্তিরা বহিরাগত: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার্থীরা

কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, দালাল চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা তরুণী মাইলস্টোনের ছাত্রী নয়, থানায় জিডি