হোম > সারা দেশ > ঢাকা

কড়াইল বস্তিতে অবৈধ সংযোগ কাটতে গিয়ে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর বনানী এলাকায় কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হায়দার হোসেন (৩৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় স্বজন ও সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত হায়দার হোসেনের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পূর্ব ফুলহার গ্রামে। বাবার নাম মো. মোহসিন ফরাজি। বর্তমানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে উত্তর বাড্ডায় থাকতেন।

হায়দারকে হাসপাতালে নিয়ে আসা তাঁর দুলাভাই শুক্কুর গাজী জানান, তাঁরা ডেসকো কোম্পানিতে একই সঙ্গে চাকরি করেন। হায়দার সহকারী লাইনম্যান ছিলেন। তারা চার থেকে পাঁচজন মিলে বনানী কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিলেন। কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে হায়দার বিদ্যুতায়িত হয়ে অচেতন অবস্থায় পড়ে যান। এরপর অন্য সহকর্মীদের সহায়তায় তাঁকে ঢামেকে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানা তদন্ত করছে।

১০ বছর পর ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ভোট, চেয়ারম্যান মোশাররফ

উপকেন্দ্রে আগুন: তেজগাঁও-বাংলামোটরসহ রাজধানীর একাংশ বিদ্যুৎহীন

রাজধানীতে উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার সাবির ও তানিম রিমান্ড শেষে কারাগারে

খিলগাঁওয়ে কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

কেরানীগঞ্জে গ্যাস লাইনে কাজের সময় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ

ডিমের যৌক্তিক বিক্রয়মূল্য ও পোলট্রি খামারিদের ডেটাবেইস চালুর দাবি

রাজধানীর গোড়ানে স্বামীর বাসা থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

শহীদ জিয়া শিশুপার্ক: স্বপ্নপুরীতে দুঃস্বপ্নের দৈত্য

বাঁচানো যায়নি রাস্তা থেকে উদ্ধার অনাথ শিশু মাহিকেও

মওদূদীর তফসির গ্রন্থ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার যুবক কারাগারে