হোম > সারা দেশ > ঢাকা

কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কলাবাগান থানা। ছবি: সংগৃহীত

এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান এবং উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেনকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র ও উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

কী কারণে তাঁদের প্রত্যাহার করা হয়েছে জানতে চাইলে তালেবুর রহমান বলেন, ‘প্রশাসনিক কারণে ওসিসহ এক এসআইকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।’

গত ২ মে ডিএমপি কমিশনারের কাছে লিখিত এক অভিযোগে শিক্ষাবিদ ও কলামিস্ট ড. আব্দুল ওয়াদুদ দাবি করেন, কলাবাগান থানার ওসি ‘সন্ত্রাসী’ নিয়ে গভীর রাতে তাঁর বাসায় হামলা চালিয়ে চাঁদা দাবি করেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন।

লিখিত অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ড. ওয়াদুদ।

তিনি অভিযোগে বলেন, গত ২৯ এপ্রিল রাত আনুমানিক দেড়টার দিকে এসআই বেলালের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ও ১৫ থেকে ২০ জনের একটি দল তাঁর বাসায় জোরপূর্বক প্রবেশ করে। পরিস্থিতি দেখে তাঁর ম্যানেজার জরুরি ৯৯৯ নম্বরে যোগাযোগ করলে আরও একদল পুলিশ ঘটনাস্থলে আসে। কিছুক্ষণ পর শাহবাগ ও নিউমার্কেট থানার টহল টিমের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। সে সময় ওসি মোক্তারুজ্জামান তাঁদের চলে যেতে বলেন।

ড. ওয়াদুদ আরও বলেন, পুলিশ সদস্য মান্নান তাঁকে আড়ালে নিয়ে এক কোটি টাকা দাবি করে বলেন, এ টাকা দিলে থানায় নেওয়া হবে না। দেন-দরবারের একপর্যায়ে তিনি এসআই বেলাল ও মান্নানের হাতে দুই লাখ টাকা তুলে দেন। পুলিশেরা এ সময় বাকি টাকা পরদিন ব্যাংকিং আওয়ারে দেওয়ার শর্তে তিনজন সিভিল পোশাকধারী ব্যক্তিকে বাসায় পাহারায় রেখে যান, যারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন।

দুদকের দুই মামলায় জামিন নাকচ সাবেক বিচারপতি মানিকের

সাবেক ডিবিপ্রধান হারুনসহ ২ জনের আয়কর নথি জব্দের নির্দেশ

আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

রাজধানীর ‎মিরপুরে ৭ বছরের শিশুকে হত্যা

বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন নিয়ন্ত্রণে

কর্মী সেজে বিটিসিএলের তামার তার চুরি, গ্রেপ্তার ৪

নুরুল ও পলকের স্ত্রীসহ চারজনের আয়কর নথি জব্দের নির্দেশ

ধর্ষণচেষ্টার আসামি গ্রেপ্তারের দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আরএফইডির দায়িত্ব নিলেন জেবেল-ইকরাম

এবার দুদকের মামলায় গ্রেপ্তার মাসুদ উদ্দিন