হোম > সারা দেশ > ঢাকা

রেলে স্টারলিংকের পরিবর্তে নিজস্ব অপটিক্যাল ফাইবার ব্যবহারের আহ্বান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রেলের যাত্রীদের জন্য নিরবচ্ছিন্ন, সাশ্রয়ী ও নিরাপদ ইন্টারনেট সেবা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকার রেলের যাত্রীদের ইন্টারনেট সেবা নিশ্চিত করতে স্টারলিংক ইন্টারনেট সংযোগ দিতে কাজ করছে। কিন্তু সরকার হয়তো স্টারলিংকের বর্তমান সেবা বা সার্ভিস এমনকি গ্রাহকদের এই ইন্টারনেট সেবার সম্পর্কে ইতিমধ্যে যে অভিজ্ঞতা হয়েছে, সেটি আমলে না নিয়েই পরিকল্পনা করছে।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে চলন্ত ট্রেনে ইন্টারনেট সেবা দিতে বিদেশি স্যাটেলাইটনির্ভর প্রযুক্তি যেমন ‘স্টারলিংক’-এর ওপর নির্ভরশীলতার আলোচনা থাকলেও এটি ব্যয়বহুল এবং দীর্ঘ মেয়াদে টেকসই নয় বলে মত প্রকাশ করেছে সংগঠনটি। এর পরিবর্তে দেশের বিদ্যমান ফাইবার অবকাঠামো ব্যবহার করেই অধিক কার্যকর ও সাশ্রয়ী সমাধান বাস্তবায়ন সম্ভব।

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন মনে করে, বাংলাদেশ রেলওয়ের নিজস্ব অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক একটি জাতীয় সম্পদ। এটিকে সঠিকভাবে কাজে লাগিয়ে স্টেশনভিত্তিক ও ট্রেনভিত্তিক ইন্টারনেট সেবা চালু করা হলে যাত্রীরা নিরবচ্ছিন্ন সংযোগ পাবেন এবং রেলওয়ের জন্য নতুন রাজস্বের সুযোগ তৈরি হবে।

মহিউদ্দিন আহমেদ বলেন, রেলপথ বরাবর বিদ্যমান ফাইবার নেটওয়ার্ককে ব্যাকবোন হিসেবে ব্যবহার করে প্রতিটি স্টেশনে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করা সম্ভব। দেশীয় অবকাঠামো ব্যবহার করলে ব্যয় কমবে, ডেটা নিরাপত্তা নিশ্চিত হবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ হ্রাস পাবে।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন মনে করে, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে দ্রুত একটি পাইলট প্রকল্প গ্রহণ করে এই উদ্যোগ বাস্তবায়ন করা উচিত। একই সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের মাধ্যমে বেসরকারি খাতকে সম্পৃক্ত করলে এই সেবা আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে চালু করা সম্ভব হবে।

সংগঠনটি আশা প্রকাশ করে, দেশের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা ও অবকাঠামো কাজে লাগিয়ে রেলপথে আধুনিক, টেকসই ও যাত্রীবান্ধব ডিজিটাল সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ফের রিমান্ডে

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ কারাগারে ৭ জন

বিএনপি সমর্থকের ওপর হামলার চেষ্টার অভিযোগ, রাশেদ প্রধানের দলের একজন আটক

উচ্ছেদ অভিযান: গুলিস্তানে ফুটপাত ঘিরে ‘হকার-পুলিশ’ খেলা

দিনদুপুরে জবি শিক্ষিকার বাসা থেকে কানের দুল ও ল্যাপটপ চুরি

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দর পরিদর্শন মন্ত্রী-প্রতিমন্ত্রীর

রাজধানীর শনির আখড়ায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাঞ্জিল হায়দার রিমান্ডে