হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বারিধারায় গির্জায় ঢুকে আড়াই লাখ টাকা লুট, গ্রেপ্তার ৩

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর বারিধারায় ডি ম্যাজেন্ড গির্জায় ঢুকে টাকা লুটের ঘটনা তিনজনকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। ছবি: ভাটারা থানা-পুলিশ

‎রাজধানীর বারিধারায় গত মঙ্গলবার রাতে ডি ম্যাজেন্ড গির্জায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন আবুল হোসেন রতন হাবু (৩৬), মোহাম্মদ নিজাম উদ্দিন মিজান (৩৭), আক্তার হোসেন মনা মনির (৩৮)।

ডাকাতির পর গত কয়েক দিনে লক্ষ্মীপুর জেলা ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করে ভাটারা থানা-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গির্জায় লুট করা নগদ ২ লাখ ৪৮ হাজার টাকা, একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্রসহ কাগজপত্র এবং লোহার একটি অত্যাধুনিক রড উদ্ধার করা হয়।

‎আজ শুক্রবার দুপুরে রাজধানীর ভাটারা থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ।

রাজধানীর বারিধারায় গির্জায় ঢুকে আড়াই লাখ টাকা লুট। ছবি: ভাটারা থানা-পুলিশ

‎এম তানভীর আহমেদ বলেন, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে মাস্ক পরা অজ্ঞাত দুই দুষ্কৃতকারী বারিধারার ডি ম্যাজেন্ড গির্জার কম্পাউন্ডের দেয়াল টপকে ভেতরে ঢোকে। প্রথমে তারা গির্জার স্টাফদের কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে। পরে তারা গির্জার পরিচালকের অফিস কক্ষের গ্রিল কেটে ভেতরে ঢোকে। এরপর পরিচালকের হাত, পা ও মুখ বেঁধে আলমারি থেকে আড়াই লাখ টাকা, একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজ লুট করে। এ সময় অজ্ঞাত আরও একজন দুষ্কৃতকারীর সহযোগিতায় দেয়াল টপকে রিকশা নিয়ে পালিয়ে যায় তারা। এই ঘটনায় ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ।

ডিসি এম তানভীর আহমেদ বলেন, সিসিটিভি ফুটেজে একটি রিকশার সন্দেহভাজন ঘোরাফেরা করতে দেখা যায়। ভিডিও ফুটেজ দেখে আক্তার হোসেন মনা নামে ওই রিকশার চালককে শনাক্ত করা হয়। পরে রাজধানীর মুগদা এলাকা থেকে আক্তার হোসেন মনা মনিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ব্যবহৃত রিকশা ও এক লাখ টাকা উদ্ধার করা হয়। মনিরের দেওয়া তথ্যে লক্ষ্মীপুরের রামগতির চরাঞ্চল থেকে মোহাম্মদ নিজাম মিজানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে আরও ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়। মনা ও মিজানের কাছ থেকে পাওয়া তথ্যে ঘটনার মূল পরিকল্পনাকারী আবুল হোসেন রতন হাবুকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় রতনের কাছ থেকে আরও এক লাখ টাকা, একটি পাসপোর্ট ও একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

এম তানভীর আহমেদ আরও বলেন, রতনের বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেতসহ বিভিন্ন থানায় আটটি এবং মিজানের বিরুদ্ধে কুমিল্লার লালমাই থানায় একটি এবং মনিরের বিরুদ্ধে সিএমপির হালিশহর থানায় একটি মামলা রয়েছে। তাঁরা তিনজনই মাদকাসক্ত ও অনলাইন জুয়ায় আসক্ত। মূলত মাদক ও অনলাইন জুয়ার টাকা সংগ্রহের জন্য তাঁরা রাজধানীসহ বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, দস্যুতাসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে জানান ডিসি তানভীর।

শ্রমিক দিবসে জিপি হাউসের সামনে সাবেক কর্মীদের অবস্থান

‎স্ত্রীকে মারধর ও চাপাতি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার

রাজধানীর ‎মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার‎

রাজধানীর ভাটারায় ১৩৫০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ফের ৩ দিনের রিমান্ডে

উত্তরায় রাজউকের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ

দুই সিটিতে ৩০২ হকারকে পুনর্বাসন ও কার্ড প্রদান

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার ফের রিমান্ডে

কেরানীগঞ্জে ডাকাতিসহ খুনে পাঁচজনের মৃত্যুদণ্ড

রোহিঙ্গা ক্যাম্পে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সীমান্তবিহীন চিকিৎসক দলের উদ্যোগ