হোম > সারা দেশ > ঢাকা

টিপু হত্যা রাজনৈতিক কি না, এখনই মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহজাহানপুরে প্রকাশ্যে গুলি করে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার রহস্য দ্রুতই উদ্‌ঘাটন করা হবে। তবে এই হত্যা রাজনৈতিক কি না, সে বিষয়ে এখনই মন্তব্য নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার সকালে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

টিপু হত্যা প্রসঙ্গে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কিলিং পলিটিক্যাল কি না, সে বিষয়ে এখনই মন্তব্য করতে চাই না। আশা করি খুব শিগগির এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করতে পারব।’ 

মন্ত্রী বলেন, ‘টিপু হত্যাকাণ্ডের তদন্ত চলছে। এর পেছনে কারা, নাটের গুরু কারা, কারা ঘটিয়েছে—সবকিছুই খোলসা করে আপনাদের (সাংবাদিক) মাধ্যমে দেশবাসীকে জানানো হবে। তবে যারাই এ ঘটনায় জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না।’ 

এ সময় জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদ প্রকাশে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: 

ঢাকা বিশ্ববিদ্যালয়: জুলাইয়ের স্মৃতি রক্ষায় দেয়ালে গ্রাফিতি পুনর্লিখন শুরু

রাজধানীতে সড়ক দুর্ঘটনা: সাড়ে ৬ বছরে নিহত ১,৩৮৪

দেড় ঘণ্টা লুকিয়ে রাখা হয় ফুল বিক্রেতা জাহিদের লাশ

‘চিনিগুঁড়া’ বলে কম দামে সুগন্ধিযুক্ত মোটা চাল বিক্রির অভিযোগ, প্রতারিত হচ্ছে ক্রেতা

কেরানীগঞ্জে ১০ দিন ৭ মরদেহ উদ্ধার, উদ্বেগে এলাকাবাসী

জুলাইকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: জাহাঙ্গীর শিকদার

ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে পালিত হলো ‘ক্লিনিং ডে’

রাজধানীতে মাদকসহ কারবারি গ্রেপ্তার

সিটিটিসির পৃথক অভিযানে প্রায় ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

সিএজি নূরুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন