হোম > সারা দেশ > ঢাকা

শাহজালালে দুই প্রবাসী যাত্রীর কাছ থেকে ৬৭ লাখ টাকার আইফোন ও সিগারেট জব্দ

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ৬৭ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের আইফোন ও সিগারেট জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতালির রোম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-৩৫৬) ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন আলমগীর কবীর। গোপন তথ্যের ভিত্তিতে তাঁর লাগেজ তল্লাশি করে ৪৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। যার মধ্যে ১৪টি আইফোন, ১৪টি স্যামসাং এবং ১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ছিল। জব্দ করা এসব মোবাইলের আনুমানিক মূল্য ৫৫ লাখ টাকা।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে আসা জি-৯ ফ্লাইটে আরেক যাত্রীর কাছ থেকে ৬৩ হাজার ৮০০ শলাকা সিগারেট জব্দ করা হয়। এর মূল্য প্রায় ১২ লাখ ৭৬ হাজার টাকা।

জব্দ করা মোবাইল ফোন ও সিগারেটগুলো পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম হাউসে জমা রাখা হয়েছে।

চেক প্রতারণার আরেক মামলায় গ্রেপ্তার রিজেন্টের সাহেদ

মন্ত্রণালয়ের নতুন ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্তরা

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা

রাজধানীতে ১০ হাজার সিমসহ ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

শাহবাগে অবস্থান প্রাথমিকের সহকারী শিক্ষক সুপারিশপ্রাপ্তদের, যোগদান এগিয়ে আনার দাবি

রাজধানীর কলাবাগানে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতা আটক

রাজধানীর শনির আখড়ায় কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০টি

জুতার ছাপ মেলায় গ্রেপ্তার হলেন স্বামী

ঢাকা বিশ্ববিদ্যালয়: জুলাইয়ের স্মৃতি রক্ষায় দেয়ালে গ্রাফিতি পুনর্লিখন শুরু