হোম > সারা দেশ > ঢাকা

শাহজালালে ৬০ লাখ টাকার অবৈধ সিগারেট ও আইফোন জব্দ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দাদের অভিযানে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ অবৈধ সিগারেট, ক্রিম, আইফোনসহ বিভিন্ন মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।

কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিরেক্টরেট (সিআইআইডি) আজ বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার থেকে শুরু ২৪ ঘণ্টায় বিমানবন্দরে একাধিক ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য আটক করা হয়। অভিযানে ৬২৭ কার্টন সিগারেট, ১২ কেজি রং-সংযোজকযুক্ত ক্রিম, ২৫টি আইফোন এবং ২৬টি অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের বাজারমূল্য ৬০ লাখ ২৮ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দারা জানান, সৌদি আরব থেকে আসা ফ্লাইট বিএস ৩৬২, দুবাই থেকে আসা বিজি ১৪৮ এবং ইকে ৫৮৬ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে ঘোষণা ছাড়া আনা এসব পণ্য উদ্ধার করা হয়। জব্দের পর এসব পণ্য কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

সিআইআইডি আরও জানায়, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে।

রাজধানীর পল্লবীতে সামান্য ‎তর্কে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, অটোরিকশাচালক গ্রেপ্তার

রাজধানীর পোস্তগোলায় ব্যাটারিচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

বিটিভির অনিয়ম: রাজস্ব খাতে কেনা মালপত্র দেখানো হয় প্রকল্পের

হজযাত্রীদের জন্য ‘রোড টু মক্কা’ কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

রেলে স্টারলিংকের পরিবর্তে নিজস্ব অপটিক্যাল ফাইবার ব্যবহারের আহ্বান

হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ফের রিমান্ডে

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ কারাগারে ৭ জন

বিএনপি সমর্থকের ওপর হামলার চেষ্টার অভিযোগ, রাশেদ প্রধানের দলের একজন আটক

উচ্ছেদ অভিযান: গুলিস্তানে ফুটপাত ঘিরে ‘হকার-পুলিশ’ খেলা